এই মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণে জোরালো হল ভারতীয় প্রতিরক্ষা

এবার যেকোনও ব্যালিস্টিক মিসাইল এদেশের দিকে ধেয়ে আসলে, তার এপর আঘাত হানতে সক্ষম হবে ভারতের নয়া ইন্টারসেপ্টার মিসাইল।

এবার যেকোনও ব্য়ালিস্টিক মিসাইল এদেশের দিকে ধেয়ে আসলে, তার এপর আঘাত হানতে সক্ষম হবে ভারতের নয়া ইন্টারসেপ্টার মিসাইল। ওড়িশার চাঁদিপুরে সাফল্য়ের সঙ্গে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় সুপারসনিক ইন্টারসেপ্টার মিসাইলের। যে উৎক্ষেপণ ভারতীয় প্রতিরক্ষাকে আরও বেশি শক্তপোক্ত করল।

এই মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণে জোরালো হল ভারতীয় প্রতিরক্ষা

এই নিয়ে তৃতীয়বার সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। ফলে আরও বেশি শক্তপোক্ত হল ভারতীয় প্রতিরক্ষা। পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডলের স্তরের থেকে এই মিসাইল যেকোনও ৩০ কিলোমিটারের উচ্চতার ব্যালিস্টিক মিসাইলকে সোজা উড়িয়ে দিতে পারে এই ইন্টারসেপ্টার মিসাইল।

কোনও জায়গা থেকে ব্যালিস্টিক মিসাইল আসার আঁচ যদি র‌্যাডারে ধরা পড়ে তাহলে , এই মিসাইল সেই বিপদের আঁচ করতে পেরে আগাত প্রতিহত করে। আগে থেকে যাতে আঁচ করতে পারে , তার জন্য উপযুক্ত প্রযুক্তি এই মিসাইলে নিয়োগ করা রয়েছে বলে প্রতিরক্ষা সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+