জিস্যাটের সফল উৎক্ষেপণ

ইসরো সূত্রে খবর, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রায়োজেনিক ইঞ্জিন রয়েছে ওই রকেটে। সেকেন্ডে ৮.৫ কিলোমিটার গতিবেগে তা উৎক্ষিপ্ত হয়েছে। ওড়ার ১৭ মিনিট পর তা কক্ষপথে স্থাপন করবে কৃত্রিম উপগ্রহটিকে। প্রসঙ্গত, এর আগে ভারত অন্তত ২৫ বার সফলভাবে পিএসএলভি উৎপক্ষেপণ করেছে। কিন্তু, জিএসএলভি ছিল একটা চ্যালেঞ্জ। পিএসএলভি যেখানে কম ওজন বয়ে নিয়ে যেতে সক্ষম, সেখানে জিএসএলভি অনেক বেশি ওজন নিয়ে উড়তে পারে। ইসরোর বিজ্ঞানীরা তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত।












Click it and Unblock the Notifications