ভারতের প্রতিরক্ষায় নয়া তাজ, সফল ব্রাহ্মোস মিসাইলের পরীক্ষা
শক্তিশালী সুপারসসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস-এর সফল পরীক্ষা করল ভারত। রাজস্থানের পোখরানে এই পরীক্ষা-নিরীক্ষা মূলক কাজ সম্পন্ন করা হয়।
শক্তিশালী সুপারসসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস-এর সফল পরীক্ষণ করল ভারত। রাজস্থানের পোখরানে এই পরীক্ষা-নিরীক্ষা মূলক কাজ সম্পন্ন করা হয়। আর এই সাফল্য আরও একধাপ এগিয়ে দিল ভারতীয় প্রতিরক্ষাকে।সকাল ৮:৪২ মিনিট নাগাদ এই সফল উৎক্ষেপণ হয়।

রাজস্থানের পোখরানের ফায়ারিং রেঞ্জ-এ এদিন সকাল থেকেই সাজো সাজো রব ছিল। ব্রাহ্মোস-এর উৎক্ষেপণ ঘিরে সকাল থেকেই সেখানে সেনা ও ডিআরডিও-র ব্য়ক্তিত্বরা হাজির ছিলেন। আর উৎক্ষেপণ সফল হতেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এই ঘটনার কথা জানিয়ে টুইট করেন।
Formidable Supersonic Cruise Missile #BrahMos was successfully flight tested at 8:42 AM today at Pokhran test range, Rajasthan.
— Raksha Mantri (@DefenceMinIndia) March 22, 2018
The precision strike weapon with Indian-made seeker flew in its designated trajectory and hit the target with pin-point accuracy.@PIB_India @MIB_India
এদিন প্রতিরক্ষা বিভাগকে অভিনন্দন ও জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তিনি তাঁর বার্তায় জানান, এই সফল উৎক্ষেপণ ভারতের নিরাপত্তাকে আরও বেশি দৃঢ় করে তুলেছে।উল্লেখ্য, গত নভেম্বর মাসে বায়ুসেনার সুখোই ৩০ থেকে ব্রাহ্মোস-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। তারপর এই ঘটনা নিঃসন্দেহে ভারতের গর্বের তাজকে আরো জোরালো করল।












Click it and Unblock the Notifications