Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SCO বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা! পাক বিদেশমন্ত্রীকে শুধুই নমস্কার জয়শঙ্করের

সন্ত্রাসবাদ ইস্যুতে সরব ভারত। SCO বৈঠক চলছে গোয়াতে। পাকিস্তান সহ একাধিক দেশের বিদেশমন্ত্রীরা এই বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে ছিলেন পাক বিদেশমন্ত্রী (Pakistan) বিলাবল ভুট্টো। তাঁর সামনেই সন্ত্রাসবাদ ইস্যুতে সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(Foreign Minister S. Jaishankar)।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ আজ গোটা বিশ্বেই কার্যত বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে অবিলম্বে সন্ত্রাসবাদ থামানো উচিৎ বলেও এদিন মন্তব্য করেছেন জয়শঙ্কর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই SCO -এর মূল লক্ষ্য হওয়া উচিৎ বলে দাবি তাঁর। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এসইও'তে একাধিক পরিবর্তন এবং আধুনিকতার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী।

SCO বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা জয়শঙ্করের!
Photo Credit: ছবি সৌ:এএনআই

অন্যদিকে আফগানিস্তানের পরিস্থিতির উপরেও আমাদের নজর রয়েছে বলে এদিন দাবি করেন। তবে সন্ত্রাসবাদ কোনও অংশেই কমছে না বলেও মন্তব্য করেন। জয়শঙ্কর বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সন্ত্রাসবাদের কোনও যৌক্তিকতা থাকতে পারে না। সীমান্ত সন্ত্রাস সহ সমস্ত কিছু যেভাবেই হোক বন্ধ করার দাবি এসইও বৈঠকে তোলেন জয়শঙ্কর। এদিওন বৈঠকে পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর সঙ্গে কোনও হাত মেলাননি তিনি। দূর থেকেই প্রণাম করেন।

আর সেই ছবি ইতিমধ্যে ক্যামেরায় ধরা পড়েছে। এমনকি ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক পর্যন্ত হয়নি। এসইও বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবারই গোয়া পৌঁছেছেন ভুট্টো। গত ১২ বছরে কোনও পাক বিদেশমন্ত্রী ভুট্টো ভারতে এলেন। ২০১১ সালের পর প্রথম ভারতে এমন কোনও উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান থেকে কোনও মন্ত্রী এলেন। বলে রাখা প্রয়োজন, পাক বিদেশমন্ত্রীর সফর চলাকালীনই পাকিস্তানে জঙ্গিদের বোমায় দুই জওয়ান শহিদ হয়েছেন। আহত আরও চার।

অন্যদিকে এসইও বৈঠকে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের তরফে যে আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে তা বিস্তারিত তুলে ধরেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি করোনার সময়ে যেভাবে সাপ্লাই চেনে যেভাবে প্রভাব পড়েছিল সেই কথা এদিন বৈঠকে তুলে ধরেন কেন্দ্রীয় এই মন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+