করোনা আবহে প্রথম বিদেশ সফর রাজনাথের, কমিউনিস্ট রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করল ভারত

করোনা আবহে প্রথম বিদেশ সফর রাজনাথের, কমিউনিস্ট রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করল ভারত

করোনা আবহে প্রথম বিদেশ সফরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চিনের সঙ্গে সীমান্ত বিবাদের দুশ্চিন্তা মাথায় নিয়েই রাশিয়া সফরে গিয়েছিলেন তিনি। সেখানে কমিউনিস্ট রাশিয়ার সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এগিয়েছে ভারত। রাশিয়ার সঙ্গে বৈঠক ইতিবাচক দাবি করে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

রাশিয়া সফরে রাজনাথ

রাশিয়া সফরে রাজনাথ

করোনা পরিস্থিতিতে প্রথম বিেদশ সফরে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিন দিন থাকবেন তিনি। একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি রাশিয়ায় ভিক্ট্রি প্যারেডের অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। সেখানে দুই দেশের প্রতিরক্ষা পর্যায়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

শক্তিশালী হল সম্পর্ক

শক্তিশালী হল সম্পর্ক

কমিউনিস্ট রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষাক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত করল ভারত। দুই দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে স্ট্র্যাটেজি পার্টনার হিসেবে আরও একাত্ম হয়ে কাজ করবে বলে জানিয়েছে। এমনকী সামরিক ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুই দেশ। রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী যুরি বরিসভের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

অস্ত্র আসছে রাশিয়া থেকে

অস্ত্র আসছে রাশিয়া থেকে

ভারতের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে মজবুত সম্পর্ক গড়ে তুলতে চায় রাশিয়া। ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সময় মত ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। তাতে সিঁদুরে মেঘ দেখছে কমিউনিস্ট চিন। কারণ ভারত অস্ত্রে শক্তিশালী হয়ে উঠলে লালফৌজের চাপ বাড়বে বলে জানিয়েছেন তিনি।

চিন নিয়ে নিরপেক্ষ অবস্থান

চিন নিয়ে নিরপেক্ষ অবস্থান

কমিউনিস্ট চিনের ভারতের লাদাখে আস্ফালন নিয়ে একটি শব্দও খরচ করেনি কমিউনিস্ট রাশিয়া। যদিও লাদাখ সীমান্তে ভারতীয় সেনা জওয়ানদের হত্যা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল রাশিয়া। ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিলেন পুটিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+