করোনা মোকাবিলা ও টিকাকরণে অনেকটা এগিয়ে ভারত, প্রশংসায় আইএমএফের গীতা গোপীনাথ

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রথম সারিতে রয়েছে। এই কথা বলেই ভারতের প্রশংসায় ভরিয়ে দিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। গীতা গোপীনাথ আরও বলেন যে ভারতের করোনা টিকাকরণের নীতি খুবই ভালো। তাছাড়া ভারত যেভাবে করোনা ভ্যাকসিন বিভিন্ন দেশে পাঠিয়েছে, তারও প্রশংসা করেন গীতা গোপীনাথ।

বিশ্বের ভ্যাকসিন হাব হয়ে দাঁড়িয়েছে ভারত

বিশ্বের ভ্যাকসিন হাব হয়ে দাঁড়িয়েছে ভারত

সোমবার আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ডঃ হনসা মেহতা লেকচারে বক্তব্য পেশ করার সময় ভারতের প্রশংসা করতে শোনা যায় গীতা গোপীনাথকে। এদিন তিনি বলেন, 'ভারত অন্য দেশগুলির থেকে অনেক ভালো ভাবে নিজেদের টিকাকরণের নীতি নির্ধারণ করেছে। বিশ্বের ভ্যাকসিন হাব হয়ে দাঁড়িয়েছে ভারত।'

সেরাম ইনস্টিটিউটের প্রশংসায় গীতা গোপীনাথ

সেরাম ইনস্টিটিউটের প্রশংসায় গীতা গোপীনাথ

গীতা গোপীনাথ এদিন করোনা টিকা প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউটের প্রশংসা করেন। বলেন, 'সেরাম ইনস্টিটিউট এমনিতেই বিশ্বের সব থেকে বেশি টিকা প্রস্তুত করে। আর করোনা কালে যেভাবে তারা টিকা প্রস্তুত করে তা বিভিন্ন দেশে পাঠাচ্ছে তা প্রশংসনীয়। টিকার একাংশ দেওয়া হয়েছে কোভ্যাক্সকে। সেখান থেকে বিশ্বের নানা দেশে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।'

করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছে ভারত

করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছে ভারত

গোপীনাথ বলেন, 'করোনা ভাইরাস অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছে ভারত। ওই দেশ থেকে প্রতিবেশী বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারেও ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।' তবে এরই মধ্যে করোনা নিয়ে নতুন করে সতর্কতা প্রচার শুরু হয়েছে। রাজ্যগুলিতে করোনা পরীক্ষা আরও বাড়ানোর উপরেও নতুন করে জোর দেওয়া হচ্ছে। কারণ ভারতে বাড়ছে করোনার নতুন স্ট্রেন।

করোনার সেকেন্ড ওয়েভ?

করোনার সেকেন্ড ওয়েভ?

মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরল, কর্নাটক, ছত্তীসগড়ের মতো রাজ্যগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা ফের ঊর্ধ্বমুখী। একে করোনার সেকেন্ড ওয়েভ বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের প্রথম দফায় লকডাউন করে অনেকটাই সামাল দেওয়া গিয়েছিল পরিস্থিতি। তবে পাঁচ রাজ্যে ভোট আসন্ন। এই আবহে কতটা সংক্রমণ রোখা যাবে তা নিয়ে বাড়ছে সংশয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+