কাশ্মীর নিয়ে বিদেশের মাটিতে 'জরুরি' প্রস্তাব! রাণির দেশের বিরোধী দলের সমালোচনায় ভারত
ব্রিটেনে কাশ্মীর নিয়ে লেবার পার্টির প্রস্তাবকে কটাক্ষ করল ভারত। প্রসঙ্গত লেবার পার্টি কাশ্মীরে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব পাশ করিয়েছে।
ব্রিটেনে কাশ্মীর নিয়ে লেবার পার্টির প্রস্তাবকে কটাক্ষ করল ভারত। প্রসঙ্গত লেবার পার্টি কাশ্মীরে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব পাশ করিয়েছে। ভোটব্যাঙ্কের জন্যই এই কাজ করা হয়েছে বলে দাবি করা হয়েছে ভারতের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপত্র রাভীশ কুমার জানিয়েছেন, লেবার পার্টি কিংবা তার কোনও প্রতিনিধিকে এই প্রক্রিয়ায় যুক্ত করার কোনও প্রশ্নই নেই।

লেবার পার্টি হল ব্রিটেনের প্রধান বিরোধী দল। বুধবার তারা কাশ্মীর নিয়ে জরুরি প্রস্তাব পাশ করায়। দলের নেতা জেরিমি করবিন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাশ্মীরে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি করেন। যার কঠোর সমালোচনা করা হয়েছে ভারতের তরফ থেকে।
ব্রিটিশ সরকার আগে জানিয়েছিল কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা। এর বিপক্ষে প্রধান বিরোধীদল লেবার পার্টি তাদের প্রস্তাব এনেছে। প্রস্তাবটি লেবার পার্টির বার্ষিক সম্মেলনে রাখা হয়। প্রস্তাবে প্রস্তাবক করবিন বলেছেন, দু দেশের হাইকমিশনারের সঙ্গে দেখা করার কথা। পাশাপাশি উভয় দেশের কাছে মধ্যস্থতার জন্য নিশ্চয়তা দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।
ভারত অনেকদিন থেকেই বলে আসছে কাশ্মীর দেশের অভ্যন্তরী সমস্যা, সেখানে তৃতীয় কোনও পক্ষের কোনও প্রয়োজন নেই।












Click it and Unblock the Notifications