গা জোয়ারি করছে পাকিস্তান, গিলগিট- বালতিস্তানকে পূর্ণাঙ্গ প্রদেশের মর্যাদা দেওয়া নিয়ে আক্রমণ ভারতের

গা জোয়ারি করছে পাকিস্তান, গিলগিট- বালতিস্তানকে পূর্ণাঙ্গ প্রদেশের মর্যাদা দেওয়া নিয়ে আক্রমণ ভারতের

ফের বিতর্কিত পদক্ষেপ পািকস্তানের। গিলগিট-বালতিস্তানকে পূর্ণাঙ্গ প্রদেশের মর্যাদা দিয়েছে ইমরান সরকার। এই নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে ভারত। ভারতের সীমান্তে থাকা এলাকাকে গায়ের জোরে নিজেদের বলে দাবি করতেই মরিয়া পদক্ষেপ করে চলেছে পাকিস্তান সরকার এমনই অভিযোগ করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং গিলগিট বালতিস্তান ভারতের অংশ। এবং অবিচ্ছেদ্য অঙ্গ।

 গিলগিট বালতিস্তান পূর্ণাঙ্গ প্রদেশ

গিলগিট বালতিস্তান পূর্ণাঙ্গ প্রদেশ

গিলগিট বালতিস্তানকে পূর্ণাঙ্গ প্রদেশের মর্যাদা দিল পাকিস্তানের ইমরান সরকার। গিলগিট বালতিস্তান ভারতের অংশ বেআইনি ভাবে তা পাকিস্তান দখল করেছে বলে দাবি ভারতের। এই নিয়ে ইমরান সরকারকে এক হাত নিয়েছে ভারত। এই নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে দুই দেশের মধ্যে।

পাকিস্তানকে আক্রমণ

পাকিস্তানকে আক্রমণ

গিলগিট বালতিস্তান ভারতের অবিচ্ছেদ্য অংশের মধ্যে পড়ে। যেমন কাশ্মীর লাদাখ ভারতের অংশ তেমনই গিলগিট বালতিস্তানও ভারতের অংশ বলে দাবি করেছে ভারত। গায়ের জোরে গিলগিট- বালতিস্তানকে দখলে রেখেছে পাকিস্তান। এমনই আক্রমণ শানিেয়ছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। ১৯৪৭ সালের জম্মু-কাশ্মীর সংযুক্তির চুক্তি থেকেই গিলগিট-বালতিস্তান ভারতের অংশ। জোর করে পাকিস্তান দখলে রেখেছে। কাজেই সেই এলাকা নিেয় কোনও আইনি সিদ্ধান্ত নেওয়ার অধিকার পািকস্তানের নেই বলে দাবি করা হয়েছে।

বিদ্রোহ গিলগিট-বালতিস্তানে

বিদ্রোহ গিলগিট-বালতিস্তানে

পাকিস্তানের অন্তর্ভুক্তি নিয়ে প্রথম থেকেই বিদ্রোহী হয়ে উঠেছিল বালতিস্তান ও গিলগিটের বাসিন্দারা। তাঁরা বিদেশেওেই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষাভ দেখিয়েছে। কোনও ভাবেই পাকিস্তানের অংশ হিসেবে থাকতে চান না েসখানকার বাসিন্দারা। তারপরেও পাকিস্তানের এই সিদ্ধান্তে উত্তেজনা বেড়েছে।

 পুলওয়ামা কাণ্ডে পাক যোগ

পুলওয়ামা কাণ্ডে পাক যোগ

পুলওয়ামা হামলায় পাকিস্তান সরকারের হাত ছিল সেটা স্পষ্ট হয়ে গিেয়ছে। ইমরান সরকারের মন্ত্রী প্রকাশ্যে সেকথা ফাঁস করে দিেয়ছে। ফওয়াদ চৌধুরীর এই মন্তব্যের পর তোলপাড় শুরু হয় ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+