বালোচিস্তানকে আলাদা দেশ ঘোষণা করুক ভারত, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর
পাকিস্তানের বালোচিস্তান প্রদেশকে আলাদা দেশ হিসাবে ঘোষণা করুক ভারত। পাকিস্তান যদি প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে ফাঁসি দেয় তাহলে ভারতের এমনই পদক্ষেপ করা উচিত বলে সুব্রহ্মণ্যম স্বামী জানান।
ভদোদরা, ২৪ এপ্রিল : পাকিস্তানের বালোচিস্তান প্রদেশকে আলাদা দেশ হিসাবে ঘোষণা করুক ভারত। পাকিস্তান যদি প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে ফাঁসি দেয় তাহলে ভারতের এমনই পদক্ষেপ করা উচিত বলে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দাবি জানিয়েছেন।
স্বামীর কথায়, কুলভূষণকে শাস্তি দিলে পাকিস্তানকে শিক্ষা দিতে হবে। তখন বালোচিস্তানকে স্বাধীন দেশ ঘোষণা করুক ভারত। একমাত্র তাহলেই পাকিস্তান জব্দ হবে বলে মনে করছেন স্বামী।

শুধু এখানেই না থেমে থেকে স্বামীর বক্তব্য, শুধু বালোচিস্তানকে আলাদা করাই নয়, পাকিস্তানকে বালোচিস্তান সহ পাখতুনিস্তান ও সিন্ধে ভেঙে দেওয়ার দাবিও তুলেছেন এই বিতর্কিত বিজেপি সাংসদ। পাকিস্তান যেভাবে সীমান্ত-পার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, তাতে এই পদক্ষেপ করাই সমুচিত হবে বলে তিনি মনে করছেন।
এক স্বেচ্ছ্বাসেবি সংস্থার উদ্যোগে আয়োজিত 'ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল টেররিজম' আলোচনাসভায় স্বামী এই বক্তব্য রাখেন। এছাড়া পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসে থাকা দুই ঘোষিত জঙ্গি হাফিজ সঈদ ও দাউদ ইব্রাহিমের উপরেও ভারতের হামলা চালানো উচিত বলে মনে করছেন স্বামী।
পাকিস্তানের মাটি বারবার ভারতে সন্ত্রাসবাদ ছড়ানোর কাজে ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে স্বামী মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ খতমের কথা বলেছেন। তাঁর কথায়, পাকিস্তানের হাতে পরমাণু বোমা রয়েছে, সেই ভয় ভারতের পাওয়ার প্রয়োজন নেই। কারণ সেই বোমা চালানোর জন্য যে বোতাম টিপতে হবে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications