ভারত কি হিন্দু রাষ্ট্রের পথে? গো-হত্যা বন্ধে এই রাজ্যের বিজেপি বিধায়কের মতই বা কী?

গোয়ায় অল ইন্ডিয়া হিন্দু কনভেনশনে ভারত ও নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি। স্বচ্ছ, দুর্নীতি মুক্ত এবং জনগণের পক্ষ নিয়ে কাজ করলেই হিন্দু রাষ্ট্র গঠন সম্ভব। জানালেন এক হিন্দুত্ববাদী নেতা।

ভারত ও নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। গোয়ার পন্ডার রামনথিতে অল ইন্ডিয়া হিন্দু কনভেনশনে দাবি উঠল এমনটাই। ভারত ও ভারতের বাইরের একাধিক হিন্দুত্ববাদী এবং দেশপ্রেমিক সংগঠনের তরফেও এই দাবি তোলা হয়েছে। জানিয়েছেন হিন্দু জনজাগরুতি সমিতির নেতা চারুদত্ত পিঙ্গালে।

একই ধরনের বিভিন্ন সংগঠনকে জোটবদ্ধ করার প্রক্রিয়া সফল করতে ষষ্ঠ অল ইন্ডিয়া হিন্দু কনভেনশন করা হয়েছে বলে জানিয়েছেন হিন্দু জনজাগরুতি সমিতির নেতা। নেপাল, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার একশো বত্রিশটি দক্ষিণপন্থী সংগঠনের তিনশো বিয়াল্লিশ জন প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন।

ভারত কি হিন্দু রাষ্ট্রের পথে? গো-হত্যা বন্ধে এই রাজ্যের বিজেপি বিধায়কের মতই বা কী?

পিঙ্গালে জানিয়েছেন, কনভেনশনে প্রশাসনিক, বানিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আইনি অভিযান করার প্রস্তাবও গৃহীত হয়েছে। যখন এই বিষয়গুলি স্বচ্ছ, দুর্নীতি মুক্ত এবং জনগণের পক্ষ নিয়ে সমাজে কাজ করবে, একমাত্র তখনই হিন্দু রাষ্ট্র গঠন সম্ভব হবে। সব হিন্দুত্ববাদী সংগঠনই এব্যাপারে রাজি হয়েছে বলে জানিয়েছেন, হিন্দু জনজাগরুতি সমিতির নেতা পিঙ্গালে।

হিন্দু জনজাগরুতি সমিতির নেতা চারুদত্ত পিঙ্গালে আরও জানিয়েছেন, দেশ এবং ধর্মকে বাঁচাতে সবকটি সংগঠন একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে। তেলেঙ্গানার বিজেপি এমএলএ টি রাজা সিং জানিয়েছেন, গো-হত্যা বন্ধ করতে বিজেপির জাতীয় অ্যাজেন্ডার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+