ফের চরবৃত্তির চেষ্টা! বিকানেরে সীমান্ত পেরিয়ে আসা পাক ড্রোন ধ্বংস করল ভারত

কচ্ছের পর এবার বিকানের। পাকিস্তানি ড্রোন ধ্বংস করল ভারত।

কচ্ছের পর এবার বিকানের। পাকিস্তানি ড্রোন ধ্বংস করল ভারত। এদিন আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এপারে চলে আসা একটি পাক ড্রোনকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছে ভারত।

বিকানেরে সীমান্ত পেরিয়ে আসা পাক ড্রোন ধ্বংস করল ভারত

সূত্রের খবর, এদিন সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন ভারতীয় বায়ুসীমায় ঢুকে পড়ে। বিকানেরে এই ঘটনা ঘটে।

সঙ্গে সঙ্গে সেই ড্রোনটিকে ধ্বংস করা হয়। তবে তার ধ্বংসাবশেষ পাকিস্তানের অংশে গিয়ে পড়েছে বলে জানা গিয়েছে। ঠিক কী করতে ড্রোনটি ভারতীয় সীমানার ওপরে চলে এসেছিল তা এখনও স্পষ্ট নয়।

সীমান্তে ভারতের ওপরে কড়া নজরদারি চালাতে পাকিস্তান এই ড্রোন ব্যবহার করেছিল বলে মনে করা হচ্ছে। ভারতীয় ইন্টেলিজেন্সের তরফে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে শোনা গিয়েছে, বিকানেরে পাক সীমান্ত থেকে ওপারে তিন কিলোমিটার দূরে তীব্র বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। সেটা কিসের শব্দ সেটা এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+