Rafale Marine Fighters: আরও শক্তিশালী নৌসেনা! ফ্রান্সের সঙ্গে ভারতের ২৬টি রাফাল যুদ্ধবিমানের চুক্তি শীঘ্রই
Rafale Marine Fighters: সব ঠিক থাকলে আগামী ২ মাসের মধ্যেই রাফাল মেরিন (Rafale Marine) যুদ্ধবিমানের চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। রাফাল প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসোঁ এভিয়েশনের সঙ্গে আলোচনা অন্তিম পর্যায়ে এসে ঠেকেছে। সোমবার এমনটাই জানালেন ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল ডিকে ত্রিপাঠী (DK Tripathi)।
ভারতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত (INS Vikrant) বহন করবে এই রাফাল মেরিন যুদ্ধ বিমানগুলিকে। নৌসেনার পরীক্ষায় অপ্রত্যাশিত পারফরমেন্স দেখা গিয়েছে রাফাল মেরিনের। জানা গিয়েছে, চুক্তি স্বাক্ষর হয়ে গেলে রাফালের যুদ্ধবিমানের (Aircrafts) নাভাল ভ্যারিয়েন্টের প্রথম ক্রেতা হবে ভারত (India)।

এর আগে ভারত ছাড়াও বায়ুসেনার জন্য মিশর, কাতার, গ্রিসে রাফাল যুদ্ধবিমান রপ্তানি করেছে দাঁসো এভিয়েশন। ২০২০ ও ২০২২ সালের মাঝে ৩৬টি রাফাল জেট হাতে পেয়েছিল ভারতীয় বায়ুসেনা। এবার নৌসেনার হাতে এসে পোঁছবে ২৬টি যুদ্ধবিমান। নাভাল ভ্যারিয়েন্ট হওয়ায় জলপথ থেকে শত্রুর উপর হামলা চালাতে পারবে ভারতীয় নৌসেনা।
৫০ হাজার কোটি টাকার বিনিময়ে ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফাল মেরিন ফাইটার জেটের চুক্তি করেছে ভারত। সম্পূর্ণ দেশীয় উপায়ে তৈরি যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত বহন করবে ওই যুদ্ধবিমানগুলি। অন্যদিকে, রাফাল যুদ্ধবিমানগুলি রাখা হবে রাশিয়ার থেকে আনা আইএনএস বিক্রমাদিত্য যুদ্ধজাহাজেও। বর্তমানে এই দুই যুদ্ধজাহাজে রাখা হয়েছে রাশিয়ান মিকোয়ান মিগ-২৯কে যুদ্ধবিমান।
এর আগে ৫৯ হাজার কোটি টাকার চুক্তির বিনিময়ে ভারতীয় বায়ুসেনার হাতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান তুলে দেয় ফ্রান্স। ২০১৬ সালে সেই চুক্তি স্বাক্ষর করে ভারত সরকার। আমেরিকার বোয়িং ফাইটার জেট সুপার হর্নেটের তুলনায় রাফাল যুদ্ধবিমানের খরচ ও একইসঙ্গে দেখভালের ঝক্কিও কম। সেকারণেই প্রতিরক্ষায় রাফালকে অগ্রাধিকার দিয়েছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications