সুদান থেকে ভারতীয়দের উদ্ধারে 'পজিশন' নিল বায়ুসেনার C-130s বিমান, নৌবাহিনীর জাহাজ
সংঘাতে বিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের উদ্ধারে সবরকম চেষ্টা চালাচ্ছে ভারত! কিন্তু যেভাবে সে দেশে উত্তেজনা ব্যাপক আকার নিয়েছে তাতে নিরাপদে ভারতীয়দের উদ্ধার করাটা রীতিমত চ্যালেঞ্জের।
যদিও এই অবস্থায় দুটি C-130s এয়ারক্র্যাফট এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ INS Sumedha-কে পাঠানো হল। এমনটাই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। এক আধিকারিকরা জানিয়েছেন, সৌদি আরবের জেড্ডাতে ভারতীয় সেনার দুটি C-130s এয়ারক্র্যাফট মোতায়েন করা হয়েছে।

যদিও যুদ্ধ জাহাজ INS Sumedha-ইতিমধ্যে সুদান পোর্টে পৌঁছে গিয়েছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। তবে গোটা পরিস্থিতি নির্ভর করছে সেখানকার অবস্থার উপরে। এমনটাই জানাচ্ছেন বিদেশমন্ত্রকের ওই আধিকারিক। বিশেষ করে যেভাবে সে দেশে সংঘাত ব্যাপক আকার নিয়েছে তাতে সুরক্ষিত ভাবে ভারতীয়দের বের করে আনাটাই চ্যালেঞ্জ বলছেন ওই আধিকারিকরা।
যদিও সবরকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে সুদানের এয়ারস্পেস সমস্ত বিদেশি বিমানের জন্যে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিদেশমন্ত্রকের তরফে সুদানের ভারতীয় দূতাবাসের সঙ্গে সমস্ত পরিস্থিতিতে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। এমনকি আটকে থাকা ভারতীয়দের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না জাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমনকি বিদেশমন্ত্রকের তরফে সুদের পরিস্থিতি গুরুত্ব দিয়ে মনিটারিঙ্গ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে সুদানের প্রশাসনের তরফেও বিদেশমন্ত্রকের তরফে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি সুদানের দূতাবাস, রাষ্ট্রসংঘ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিয়মিত যোগাযোগ ভারত রাখছে বলেও জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত এক সপ্তাহ ধরে টানা সেনা এবং আধাসেনার মধ্যে লড়াইয়ের ফলে সুদানের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থায়। আর এই অবস্থায় সেখানে প্রায় ৪০০০ ভারতীয় আটকে রয়েছে। নেই জল-খাবার। ভয়ঙ্কর অবস্থা। এই অপবস্থায় গত কয়েকদিন আগেই উচ্চ পর্যায়ের একটি বৈঠক প্রধানমন্ত্রী মোদী। যেখানে দ্রুত ভারতীয়দের উদ্ধারের পরিকল্পনা তৈরির নির্দেশ দেন। আর এরপরেই এহেন তৎপরতা।












Click it and Unblock the Notifications