মোদী সরকারের মুকুটে আরও এক পালক! 'স্বচ্ছ্ব ভারত' নিয়ে চমকপ্রদ রিপোর্ট UNICEF -এর
ইউনিসেফের তরফে এবার মোদী সরকারের সাফল্যের মুকুটে আরও এক প্রশংসার পালক এবার জুড়ে দেওয়া হল। এবার স্তূতি উঠে এলো প্রধানমন্ত্রীর স্বচ্ছ্বভারত অভিযানের সাফল্য নিয়ে।
ইউনিসেফের তরফে এবার মোদী সরকারের সাফল্যের মুকুটে আরও এক প্রশংসার পালক এবার জুড়ে দেওয়া হল। এবার স্তূতি উঠে এলো প্রধানমন্ত্রীর স্বচ্ছ্বভারত অভিযানের সাফল্য নিয়ে। ইউনিসেফের নয়া রিপোর্টে উঠে এসেছে একাধিক প্রশংসা বার্তা। দেখে নেওয়া যাক , এই আন্তর্জাতিক সংগঠন কী কী জানিয়েছে 'স্বচ্ছ্ব ভারত অভিযান' এর সাফল্য নিয়ে।

'স্বচ্ছ্বভারত অভিযান'
বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভূগর্ভস্থ জলে দূষণ কমে গিয়েছে। এই তিন রাজ্যে মোদীর 'স্বচ্ছ ভারত' প্রকল্প ব্যাপকভাবে সফল হয়েছে। ইউনিসেফ জানিয়েছে আগের থেকে ১১.২৫ গুণ কম দূষণ রয়েছে এই তিন রাজ্যের জলে।

রিপোর্ট কী বলছে?
মাটির দূষণের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় দূষণের মাত্রা চরমে ছিল, সেই সমস্ত জায়গা থেকে দূষণ কমে গিয়েছে ১.১৩ গুণ। এই সমস্ত গ্রামে খোলাখুলি শৌচের বন্দোবস্ত ছিল আগে। তবে স্বচ্ছভারত অভিযানের ফলে সেই খোলা শৌচ বন্ধ করে শৌচালয় গড়ে দিয়েছে সরকার। যাতে দূষণ থেকে মুক্তি ঘটেছে এলাকার মাটিতে। আর সেই ঘটনাই ধরা পড়েছে ইউনিসেফের রিপোর্টে।

উইনিসেফ যা জানিয়েছে
উইনিসেফ জানিয়েছে, বর্তমানে ভারতের ৯৬.৫ শতাংশ মানুষ শৌচালয় ব্যবহার করেন। 'আমরা দেখেছি কিভাবে শিশুরা শৌচালয় ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে। স্বচ্ছ্ব ভারত মিশনকে অনেকটা এগিয়ে যেতে হবে , আর এটা চালু থাকা জরুরী। '












Click it and Unblock the Notifications