সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধের যৌথ আঁতাত সাড়া বিশ্ববাসীর জন্য হুমকির স্বরূপ, জাতিসংঘে ভারত
সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধের যৌথ আঁতাত সাড়া বিশ্ববাসীর জন্য হুমকির স্বরূপ, জাতিসংঘে ভারত
জাতিসংঘে এবার বিশ্বের বিভিন্ন সন্ত্রাসবাদী সংস্থা এবং তাদের অর্থনৈতিক মদতদাতাদের বিরুদ্ধে সোচ্চার আরও একবার সোচ্চার হতে দেখা গেল ভারতকে। নতুন ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সন্ত্রাস মোকাবিলায় বিশ্বের প্রতিটি দেশকে একজোট হওয়ারও ডাক দিতে দেখা যায় ভারতকে।

জাতিসংঘ (ইউএন) এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে এমনটি বলেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। মঙ্গলবার ওই সমাবেশে 'শান্তি, সুরক্ষা ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা: সন্ত্রাসবাদের সঙ্গে সংঘবদ্ধ অপরাধের সংযোগ রোধ এবং মাদক পাচারের মাধ্যমে এর অবৈধ উপার্জন’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখতে বিশ্বব্যাপী বেড়ে চলা সন্ত্রাসবাদ শক্ত হাতে দমনের বার্তা দেন তিনি।
ভারতের জাতিসংঘের ওই ভারতীয় রাষ্ট্রদূত এদিন ইসলামিক স্টেট, লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ সহ বিশ্বের একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের ভয়াবহ কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আইএসআইএল, আল-শাবাব, আল-কায়েদা, বোকো হারাম, লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের মতো একাধিক জঙ্গি সংগঠনগুলি আন্তঃসীমান্ত অর্থ পাচার, দাঙ্গা বাঁধানো, খুন-জখম একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন প্রদেশে চরম অস্থিরতা তৈরি করেছে।অর্থ সংগ্রহের জন্য এেই সন্ত্রাসবাদী সংগঠনগুলি মানব পাচারের মতো অপরাধমূলক কাজের সঙ্গেও জড়িত রয়েছে।” এই ক্ষেত্রে জঙ্গি সংগঠনগুলি সাইবারস্পেস এবং সোশ্যাল মিডিয়াকে প্রধান হাতিয়ার করেছে বলে মনে করেন তিনি।
এই প্রসঙ্গে জাতি সংঘে ভারতের ওই রাষ্ট্রদূত বলেন মাদক পাচার, অস্ত্রের লেনদেন, লুটপাট পুরাতন জিনিসপত্র বিক্রি, অর্থ পাচার ও জাল নোটের মাধ্যমে অবৈধ আর্থিক লোন দেনের জন্য সংগঠিত অপরাধীরা সন্ত্রাসীদের সঙ্গে অনেক ক্ষেত্রেই মিলিত ভাবে কাজ করছে। আকবরউদ্দিন বলেন, " পরিস্থিতি ও চাহিদার উপর উপর নির্ভর করে এই এই ধরণের অপরাধীরা জঙ্গি গোষ্ঠী গুলির সাথে সহাবস্থান ও সহযোগিতার পথেও হাঁটতে পারে।"












Click it and Unblock the Notifications