প্রতিবেশীদের পক্ষে ক্ষতিকর হবে কি আফগানিস্তান, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে উদ্বেগ প্রকাশ ভারতের

প্রতিবেশীদের পক্ষে ক্ষতিকর হবে কি আফগানিস্তান, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে উদ্বেগ প্রকাশ ভারতের

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করল ভারত। এবার একেবারে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের বৈঠকে উদ্বেগ প্রকাশ করে ভারত বলেছে। প্রতিবেশী দেশের উপর আফগানিস্তানের পরিস্থিতি কোনও বিরূপ প্রভাব ফেলবে না বলেই আশা প্রকাশ করছি। এক কথায় আফগানিস্তান তালিবানদের শাসনে যাওয়ায় ফের সন্ত্রাসবাদ নিয়ে আশঙ্কা প্রকাশ করছে ভারত।

প্রতিবেশীদের পক্ষে ক্ষতিকর হবে না, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে উদ্বেগ প্রকাশ ভারতের

রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি ইন্দ্রমণি পাণ্ডে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন আফগানিস্তান এখন যে পরিস্থিতিতে চলে গিয়েছে সন্ত্রাসবাদের আশঙ্কা বাড়তে পারে। কারণ আফগানিস্তান এখন তালিবানদের দখলে। আর সেখানে জঙ্গি কার্যকলাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। লস্কর-ই-তৈবা, জঈশ-ই-মহম্মদের মতো একাধিক জঙ্গি সংগঠন ভয়ঙ্কর ভাবে সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই একাধিক জঙ্গি সংগঠন সক্রিয় হয়ে উঠেছে তালিবান অধিগৃহীত আফগানিস্তানে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল আফগান ভূমিতে প্রবেশ করেছে পাক জঙ্গি সংগঠন জৈঈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মতো একাধিক পাক জঙ্গি সংগঠন। আফগানিস্তানের পতাকা হাতে তারা প্রবেশ করেছে বলে খবর পাওয়া যাচ্ছিল।

আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হয়েছে। সেখানকার মানবাধীকার ভিষণ ভাবে লঙ্ঘিত হতে শুরু করেছে। মুখে নারী স্বাধীনতার কথা বললেও তালিবানরা কিন্তু ইতিমধ্যেই হুলিয়া জারি করতে শুরু করেছে। মহিলাদের সরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী স্কুলে পড়া নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েেছ। ছেলে মেয়ে এক স্কুলে পড়তে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই গোটা বিশ্ব আফগানিস্তানের দিকে নজর রেখে চলছে। ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। আফগানিস্তানের মানুষ দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। আমেরিকা এবং ভারত একাধিক আফগানকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছে। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দেরও সরিয়ে নিয়ে আসা হয়েছে।

যদিও তালিবানরা দাবি করেছে আফগান ভূমিকে তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে না। ভারত দুঃসময়ে আফগানিস্তানকে অনেক সাহায্য করেছে। অন্যদিকে আবার ভারতরে সতর্ক করে তালিবানরা বলেছে ভারতীয় সেনা যেন সেখানে না পাঠানো হয় তাহলে তারা ছেড়ে কথা বলবে না। পরোক্ষে ভারতকে হুমকিও দিয়ে রেখেছে তারা। এদিকে আবার কান্দাহারে ভারতীয় দূতাবাসে ঢুকে তছনচ করেছে আফগানরা। একাধিক ভারতীয়কে হুমকিও দিয়েছে তারা। এই পরিস্থিতি দেখেই উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি। যদিও কাশ্মীর ইস্যুতে কোনও রকমমন্তব্য করতে চায়নি আফগানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+