শনিবার রেকর্ড করোনা কেস বৃদ্ধি ভারতে! ছড়াচ্ছে গোষ্ঠী সংক্রমণ?

দেশে একদিনে সব থেকে বেশি করোনা সংক্রমণ লক্ষ্য করা গেল শনিবার। আর এর জেরে বিশেষজ্ঞ মহলে উঠছে নানা প্রশ্ন। দেখা দিয়েছে নতুন আতঙ্ক। তবে কি দেশে গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে? স্টেজ-৩-এ কী ভারত ইতিমধ্যেই পা রেখেছে?

ভারত স্টেজ ৩-এ চলে গিয়ে থাকলে কী সংক্রমণ ঠেকানো সম্ভব?

ভারত স্টেজ ৩-এ চলে গিয়ে থাকলে কী সংক্রমণ ঠেকানো সম্ভব?

এর আগে শুক্রবারে ভারতে ৫০টি করোনা সংক্রমণের কেস সামনে এসেছিল। তবে সেই সংখ্যা ছাপিয়ে বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩-এ। ইতিমধ্যেই দেশে মৃত্যু হয়েছে পাঁচ জনের। সংক্রমণ ঠেকানোর লক্ষ্য আজ দেশজুড়ে জনতা কার্ফু চলছে। তবে ভারত স্টেজ ৩-এ চলে গিয়ে থাকলে কী সংক্রমণ ঠেকানো সম্ভব হবে?

সংক্রমণ ঠেকাতে জনতা কার্ফু

সংক্রমণ ঠেকাতে জনতা কার্ফু

জনতা কার্ফুর ডাক দিয়ে দুই দিন আগেই প্রধানমন্ত্রী মোদী দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ রেখেছিলেন। সেই কার্ফুর শুরুর কয়েক ঘণ্টা আগেই দেশের উদ্দেশ্যে ফের এ নিয়ে আবেদন রেখেছিলেন প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় তিনি এক টুইট বার্তায় আবেদন করেন, 'যিনি যে শহরে আছেন, সেখানে থাকুন। অন্য কোথাও যাওয়া থেকে বিরত থাকুন।'

বিদেশে না গিয়েও করোনা আক্রান্ত ২

বিদেশে না গিয়েও করোনা আক্রান্ত ২

কলকাতাতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ। এদের মধ্যে দমদমের এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে গতকালই। কিন্তু সেই ব্যক্তির বিদেশ যাত্রার কোনও ইতিহাসই নেই। এছাড়া পুনেতেও এক মহিলার শরীরে করোনা ভাইরাসের খোঁজ মেলে। তিনিও কোনও দিন দেশের বাইরে যাননি। এর আগে দেখা যায়, বিদেশ ফেরত ব্যক্তিদের থেকেই মূলত সংক্রমণ ছড়াচ্ছে বিভিন্ন রাজ্যে।

গত দুই দিনে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হয়ে

গত দুই দিনে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হয়ে

এদিকে বৃহস্পতিবারের পর থেকে হঠাৎ করেই যেন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ লাফি লাফিয়ে বাড়তে শুরু করে। সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। গত দুই দিনে ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এই হার চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের।

আগামীতে আরও বড় মাপের লকডাউন করতে পারে সরকার

আগামীতে আরও বড় মাপের লকডাউন করতে পারে সরকার

এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে জনতা কার্ফু। সূত্রের খবর, এই প্রয়োগের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরও বড় মাপের লকডাউনের পথে হাঁটতে পারে সরকার। সামাজিক দূরত্ব তৈরি করতেই মানুষের স্বার্থে ওই জনতা কার্ফু ডাকা হয়েছে। স্টেজ ২ থেকে যাতে করোনা সংক্রমণ স্টেজ ৩-তে না পৌঁছায়, এটাই এই কার্ফুর লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+