ডিসেম্বর মাসে বেকারত্ব বেড়েছে ৭.৭ শতাংশ, বলছে রিপোর্ট
গত ডিসেম্বর মাসে বেকারত্ব বেড়েছে ৭.৭ শতাংশ। এমনই রিপোর্ট পেশ করেছে সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি।
গত ডিসেম্বর মাসে বেকারত্ব বেড়েছে ৭.৭ শতাংশ। এমনই রিপোর্ট পেশ করেছে সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি। গত নভেম্বর মাসে কর্মহীনতা ১ শতাংশ কমেছিল যা গত তিন বছরে রেকর্ড। এর জন্য দেশের অর্থনৈতিক অবস্থাকেই দায়ী করা হচ্ছে। এদিকে মোদী সরকার বছরে ৯ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই দেশের কর্মসংস্থান কমতে শুরু করে। দেশের অর্থনৈতিক মন্দার কারণে একাধিক বেসরকারি সংস্থা কর্মীসঙ্কোচনের পথ বেছে নিয়েছিল। বিেশষ করে গাড়ি উৎপাদন সংস্থাগুলি একাধিক কারখানায় উৎপাদন বন্ধ রাখে যার কারণে কর্মী ছাঁটাই হয়েছে। তাতেই অনেকটা কমেছে কর্মসংস্থান।
কর্মসংস্থান কমতে শুরু করায় দেশে বেকারত্ব বেড়েছে। নতুন কোনও বিনিয়োগ না আসায় কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে না। অন্যদিতে দব্যমূল্য বৃদ্ধি আরও পরিস্থিতি সংকটজনক করে তুলেছে। একাধিক বেসরকারি সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে লোকসানের কারণে। দেশের জিডিপি বৃদ্ধিও তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতি ২০২৪ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছন ভারতের পক্ষে কার্যত অসম্ভব।












Click it and Unblock the Notifications