২০২০ সালে ইসরোর প্রথম মহাকাশ মিশন, সফল উৎক্ষেপণ টেলিযোগাযোগ উপগ্রহের
ফ্রেঞ্চ গিয়ানার কৌরু উৎক্ষেপন কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপন করা হয়েছে, ভারতের টেলিকমিউনিকেশন উপগ্রহ জিস্যাট থার্টি-কে। এরিয়ান- ফাইভ ভিএ-টু ফাইভ ওয়ান রকেটের সাহায্যে তাকে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফাল অর
ফ্রেঞ্চ গিয়ানার কৌরু উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর টেলিকমিউনিকেশন উপগ্রহ জিস্যাট থার্টি-কে। এরিয়ান- ফাইভ ভিএ-টু ফাইভ ওয়ান রকেটের সাহায্যে তাকে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফাল অরবিটে স্থাপন করা হয়েছে।

তৈরি করেছে ইসরো
জিস্যাট-থার্টি তৈরি করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। যার মধ্যে রয়েছে আই-ত্রিকে বাস স্ট্রাকচার। এর মাধ্যমে সি ও কেইউ ব্যান্ডের মাধ্যমে যোগাযোগ আরও সহজ হবে। এই উপগ্রহ ইসরোর আগেকার ইনস্যাট/জিস্যাট উপগ্রহ সিরিজের নবতম সংযোজন।

যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে
উপগ্রহের ওজন ৩৩৫৭ কেজি। আগেরকার ইনস্যাট-ফোর-এ-র জায়গায় এটি কাজ করবে। যা যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। ভারতের মূল ভৃখণ্ডের সঙ্গে দ্বীপগুলির সংযোগের জন্য কেইউ ব্যান্ড এবং পারস্য উপসাগরের দেশগুলি, এশিয়ার বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সংযোগের জন্য সিব্যান্ড যথেষ্ট কার্যকরী হবে।

কার্যকালের মেয়াদ ১৫ বছর
জিস্যাট থার্টি-র কার্যকালের মেয়াদ ধরা হয়েছে ১৫ বছর।
(ফাইল ছবি)












Click it and Unblock the Notifications