এবার পাকিস্তান থেকে দেখা যাবে ওয়াঘায় উত্তোলিত ভারতের জাতীয় পতাকা!
পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে ৩৬০ ফুট উঁচু ফ্ল্যাগ পোস্টে উত্তোলিত হল ভারতের জাতীয় পতাকা। ফলে এবার পাকিস্তানের লাহোর থেকেও দেখা যাবে ভারতীয় তিরঙ্গা।
অমৃতসর, ৬ মার্চ : পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে ৩৬০ ফুট উঁচু ফ্ল্যাগ পোস্টে উত্তোলিত হল ভারতের জাতীয় পতাকা। ফলে এবার পাকিস্তানের লাহোর থেকেও দেখা যাবে ভারতীয় তিরঙ্গা।
পাঞ্জাবের ভারত-পাক ওয়াঘা-আটারি সীমান্তের এই ফ্ল্যাগ পোস্টটি এখনও পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে উঁচু ফ্ল্যাগ পোস্ট। পোস্টটির ওজন ৫৫ টন। চওড়ায় ৮০ ফুট মাপ পোস্টটির।

পাঞ্জাবের ওয়াঘার এই পোস্টটির আগে ঝাড়খণ্ডের রাঁচিতে ২৯৩ ফুট উঁচু ফ্ল্যাগ পোস্ট ছিল। যাকে পেছনে ফেলে এখন দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ পোস্ট হওয়ার শিরোপা পেল ওয়াঘা সীমান্তের পোস্টটি।
পরিকল্পনা ছিল ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দেশের সবচেয়ে বড় এই ফ্ল্যাগ পোস্টকে উদ্বোধন করা হবে। কিন্তু বিশেষ কিছু কারণবশত তা হয়নি। রবিবার এই ফ্ল্যাগ পোস্টটি উদ্বোধন করেন পাঞ্জাবের মন্ত্রী অনিল জোশী।












Click it and Unblock the Notifications