মাসুদ আজহারকে নিয়ে চিনের সিদ্ধান্তের পর কী প্রতিক্রিয়া ক্ষুব্ধ ভারতের

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হওয়ার পরে ২৭ ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার আহ্বান জানায় ফ্রান্স, যুক্তরাজ্য ইংল্যান্ড ও আমেরিকা।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হওয়ার পরে ২৭ ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার আহ্বান জানায় ফ্রান্স, যুক্তরাজ্য ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় সমস্ত সদস্য দেশ তাতে সম্মতি জানিয়েছিল। তবে এদিন ফের একবার চিন 'টেকনিক্যাল হোল্ড' হাতিয়ার ব্যবহার করে মাসুদ আজহারের জঙ্গি হওয়া আটকে দিয়েছে। এই বিষয়ে কী প্রতিক্রিয়া ভারত সরকারের?

রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ মঞ্জুর কমিটি মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করা নিয়ে এদিন পর্যন্ত কোনও স্থির সিদ্ধান্ত আসতে পারেনি। কারণ এক সদস্য তা আটকে দিয়েছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তে তাঁরা হতাশ। একটি সক্রিয় জঙ্গি সংগঠন যারা কাশ্মীরে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে, তার নেতাকে জঙ্গি ঘোষণা থেকে বিরত থাকা হল।

নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলির কাছে ভারত সরকার কৃতজ্ঞ যারা মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার জন্য এগিয়ে এসেছিল। নিরাপত্তা পরিষদের সদস্য ও যারা সদস্য নয় সকলে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সকলকে ধন্যবাদ।

ভারত সরকারের তরফে চেষ্টা চালিয়ে যাওয়া হবে যে জঙ্গি নেতারা ভারতের নাগিকদের ওপরে জঘন্য হামলা চালিয়েছে, তাদের সাজা দেওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+