দারিদ্র দূরীকরণে ভারতের সাফল্যে বিশেষ প্রশংসা বিশ্বব্যাঙ্কের

দারিদ্র দূরীকরণে ভারতে সাফল্যের বিশেষ প্রশংসা বিশ্বব্যাঙ্কের

১৯৯০-এর দশকের পর থেকে ভারতে দারিদ্র্যের হার অর্ধেক হয়েছে বলে জানাল 'ওয়ার্ল্ড ব্যাঙ্ক’। চলতি বছরেই গত ৭ মাসে পর পর দু’বার ভারতের জিডিপির পারা পতনের পর বিশ্ব ব্যাঙ্কের এই বার্তা স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি দেবে দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টানন্যাশান্যাল মানিটারি ফান্ডের সঙ্গে বিশ্ব অর্থনীতি নিয়ে ওয়াশিংটনে একটি বৈঠক চলাকালীন এই কথা জানায় আন্তর্জাতিক অর্থনীতির অন্যতম দিক নির্দেশক বিশ্ব ব্যাঙ্ক।

দারিদ্র দূরীকরণে ভারতে সাফল্যের বিশেষ প্রশংসা বিশ্বব্যাঙ্কের


এমনকি বিগত ১৫ বছরে দারিদ্রদূরিকরণে ভারত প্রায় ৭ শতাংশের বেশি বৃদ্ধি হাসিল করে নিয়েছে বলে জানায় বিশ্ব ব্যাঙ্ক। দেশের অভ্যন্তরীণ বহুবিধ সমস্যার মোকাবিলা করেও চরম দারিদ্র দূরীকরণ সহ বিশ্বব্যাপী একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রসার ও জলবায়ু পরিবর্তনের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও ভারত অগ্রণী ভূমিকা নিয়েছে বলে এদিন ভারতের প্রশংসা করে বিশ্বব্যঙ্ক।

যদিও এই সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক সুবৃদ্ধি ধরে রাখতে ভারতকে আরও বৃহত্তর অর্থনৈতিক সংস্থানের পথে ঝুঁকতে হবে বলে মত এই সর্ববৃহৎ আন্তর্জাতিক অর্থ সংস্থার। গ্রামীণ এলাকা গুলির ভূমি সংস্কারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শহর ও শহরতলি গুলিরও সমষ্টিগত উৎপাদন ক্ষমতা-বৃদ্ধির দিকে জোর দেওয়ার কথা বলতে শোনা যায় বিশ্ব ব্যাঙ্ককে। একইসাথে ভারতের দেশব্যাপী পানীয় জল ও নিত্য প্রয়োজনীয় জলের যথাযথ ব্যবহার সুনিশ্চিত করার উদ্দেশ্যে জল ব্যবস্থাপনা সেক্টরগুলিও প্রভূত সংস্কার প্রয়োজন বলে মত তাদের।

পাশাপাশি দেশের অর্থনৈতিক বৃদ্ধির জন্য এখনও যে প্রায় ২৩ কোটি মানুষের ঘরে বিদ্যুৎ নেই তাদেরকেও এক ছাতার তলায় এনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করতে হবে বলেও এদিনের বৈঠকে জানায় বিশ্ব ব্যাঙ্ক। অন্যদিকে ভারতের মতো ক্রমবর্ধমান অর্থনীতির দেশ পরিকাঠামো গত উন্নয়নের দিকেও আরও মনোনিবেশ করলে দেশের জিডিপি ২০৩০ সালের মধ্যে ৮.৮ শতাংশে গিয়ে দাঁড়াবে বলে মত বিশ্ব ব্যাঙ্কের অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+