ভারতের বিরোধিতায় বাধা পাচ্ছে বিশ্বস্বাস্থ্য সংস্থার কোভিড মৃত্যু গণনা
ভারতের বিরোধিতায় বাধা পাচ্ছে বিশ্বস্বাস্থ্য সংস্থার কোভিড মৃত্যু গণনা
কোভিডের বেয় কয়েকটি ওয়েভে সারা বিশ্বে কত মানুষ মারা গিয়েছে তারই একটি খতিয়ান তৈরির চেষ্টা করছে বিশ্বস্থাস্থ্য সংস্থা৷ এ নিয়ে কাজ করতে গিয়ে ডব্লিউএইচও-র হাতে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে৷ হু-এর মতে ২০২১ এর শেষ সারা বিশ্বে কোভিডে মৃত মানুষের সংখ্যা প্রায় ১৫ মিলিয়ন, যা বিভিন্ন দেশগুলির সরকারি কোভিড মৃত্যুর হিসেবের (যেটি ৬ মিলিয়ন) দ্বিগুনের চেয়েও বেশি৷

বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সারা বিশ্বে কোভিড মৃত্যুর হিসেবনিকেশ করতে একবছরেরও বেশি সময় ব্যয় করেছে সংস্থাটি৷ এবং এ বিষয়ে হু-র এক্সপার্টরা সারা বিশ্বে বিভিন্ন দেশে গিয়ে তথ্য সংগ্রহ করেছে এই ভয়ঙ্কর মারণশীল মহামারীটির বিষয়ে৷
বিশ্বস্বাস্থ্য সংস্থার দাবি এই কাজ কয়েক মাস বাধা পেয়ে বিলম্বিত হয়েছে, কারণ ভারত সরকার হু-র এই সমীক্ষায় বাধা দিয়ে তাদের আপত্তি জানিয়েছে৷ কারণ তারা চায়নি যে এই সব তথ্য সাধারণ মানুষের সামনে আসুক৷ হু-র আরও দাবি যে বিশ্বে বিভিন্ন দেশের সরকারি হিসেবে কোভিড মৃত্যু, যা কিনা ৬ মিলিয়ন তার চেয়ে হু-এর হিসাবে যে ৯ মিলিয়ন বেশি মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশ ভারতের৷ অর্থাৎ বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেব মতো সারা বিশ্বে যে ৯ মিলিয়ন বেয়ি কোভিড মৃত্যু হয়েছে তার একতৃতীয়াংশ ভারতেই হয়েছে৷ যদিও কেন্দ্র সরকারের দাবি অনুযায়ী ভারতে মোট কোভিড মৃত্যু ৫ লক্ষ।
কিন্তু বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আদপে ভারতে মোট কোভিট মৃত্যুর সংখ্যা ৪ মিলিয়ন৷ যা ভারতকে কোভিড মৃত্যু দেশের তালিকায় শীর্ষস্থানে নিয়ে যায়। যদিও এই তথ্য ঠিক কোথা থেকে পেয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা তা তারা স্পষ্ট করেনি৷ তবে ডব্লিউএইচও-র পক্ষ থেকে বলা হয়েছে তারা এই তথ্য ভারতের বিভিন্ন সরকারি দফতর, বিভিন্ন সীমক্ষা সংস্থা ও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছে৷ যদিও এখনও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও রকম বক্তব্য আসেনি৷ যদিও এর আগে দেশের মধ্যে বিরোধী কংগ্রেস সহ অনেকেই এই বিষয়ে বক্তব্য রেখেছে৷












Click it and Unblock the Notifications