'সহনশীল ভারত' বদলাতে পারে পরমাণু অস্ত্র নীতি, পাকিস্তানকে কৌশলী হুঁশিয়ারি রাজনাথের
ভারত স্বাধীনতার পর থেকেই সহনশীল রাষ্ট্র। চট করে কাউকে আঘাত করা ভারতের নীতি নয়। সকলকে পাশে নিয়ে চলাতেই ভারত বিশ্বাসী।
ভারত স্বাধীনতার পর থেকেই সহনশীল রাষ্ট্র। চট করে কাউকে আঘাত করা ভারতের নীতি নয়। সকলকে পাশে নিয়ে চলাতেই ভারত বিশ্বাসী। ধর্মনিরপেক্ষ ও সার্বভৌম ভারত মানবতার এই নিদর্শনই বরাবরই দিয়ে চলেছে। তবে বর্তমান প্রেক্ষিতে সেই সহনশীলতার রাস্তা থেকে প্রয়োজনে ভারত সরেও আসতে পারে। ভবিষ্যৎই বলবে আদৌও ভারত সেই পথে পা বাড়াবে কিনা।
|
বদলাতে পারে নীতি
তবে পাকিস্তান যেভাবে পিছনে পড়েছে তাতে পরিস্থিতি যেকোনও সময় বদলাতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, এদিন পর্যন্ত আমাদের পরমাণু অস্ত্র নীতি হল - প্রথমে ব্যবহার করা যাবে না। তবে ভবিষ্যতে কী হয় তা পরিস্থিতির ওপরে নির্ভর করছে।

কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভারত-পাকিস্তানের মধ্যে ফের একবার অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। কাশ্মীরকে ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে ভারত। একদিকে জম্মু-কাশ্মীর ও অন্যদিকে লাদাখকে রাখা হয়েছে। তা নিয়ে পাকিস্তানের রাতের ঘুম উড়েছে।

বারবার পাকিস্তানের হামলা
তার আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানি জঙ্গি সংগঠন পুলওয়ামায় সেনা ক্যাম্পে হামলা চালায়। তার জবাবে ভারত বালাকোটে এয়ারস্ট্রাইক করে। তার আগে উরি হামলার বদলা নিয়ে প্রথমবার সীমান্ত পেরিয়ে জঙ্গি লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এগুলি সবই ছিল প্রত্যুত্তর।

ভারতের নীতি
প্রসঙ্গত ১৯৯৮ সালে পোখরানে ভারত পরমাণু শক্তি পরীক্ষা করে অটল বিহারী বাজপেয়ীর সরকারের আমলে। তারপরই ভারত পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়। সেইসময়ই ঘোষণা করা হয়েছিল, ভারত কখনও প্রথমে পরমাণু অস্ত্রের প্রয়োগ করবে না। তবে কেউ আঘাত করলে প্রত্যাঘাত করা হবে। এবার সেই নিয়মের বদল নিয়ে মন্তব্য করেই জল্পনা তৈরি করলেন রাজনাথ সিং।
[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications