চোখের জলে বিদায় লতা মঙ্গেশকর, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন মুম্বইয়ের শিবাজি পার্কে
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়ে লতা মঙ্গেশকরের ( lata mangeskar) শেষকৃত্য (last rites) সম্পন্ন হল মুম্বইয়ের (mumbai) শিবাজি পার্কে। বৈদিক মন্ত্রোচ্চরণে মুখাগ্নি করা হয় তাঁর। দেওয়া হয় গান স্যালুট। শেষকৃত্য সম্পন্ন হওয়ার আ
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়ে লতা মঙ্গেশকরের ( lata mangeshkar) শেষকৃত্য (last rites) সম্পন্ন হল মুম্বইয়ের (mumbai) শিবাজি পার্কে। বৈদিক মন্ত্রোচ্চরণে মুখাগ্নি করা হয় তাঁর। দেওয়া হয় গান স্যালুট। শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে তাঁর মরদেহের ওপর থেকে সরানো হয় জাতীয় পতাকা।

শিবাজি পার্কে শেষকৃত্য
এদিন সন্ধেয় মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে ছিলেন আটজন পুরোহিত। মুখাগ্নি করেন তাঁরাই। ৩০ মিনিট ধরে চলে মন্ত্রোচ্চারণ। বিএমসির কর্মীদের সঙ্গে চিতা সাজানোর কাজে হাত লাগিয়েছিলেন মঙ্গেশকর পরিবারের সদস্যরাও। শেষযাত্রায় সামিল হয়েছিলেন প্রায় ২৭০০ পুলিশ। ছিলেন ডিসিপি-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা। হাজির ছিলেন আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর। সেখানেই দেওয়া হয় গান স্যালুট।

প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা
এদিন মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের প্রতি শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ শ্রদ্ধা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার, এমএনএস নেতা রাজ ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। ছিলেন, সস্ত্রীক শচিন তেন্ডুলকর, শাহরুখ খান, আমির খান, জাভেদ আখতার, রণবীর কাপুরের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া দূর থেকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ।

অনুরাগীরা শোকাহত
লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত অনুরাগীরা। আরব সাগরের পাড়ে শিল্পীর সব থেকে বেশি ওঠাবসা থাকলেও, বাংলা সঙ্গীত জগতের সঙ্গে তাঁর যেন একটু বেশিই যোগ ছিল। শোক প্রকাশ করতে গিয়ে শিল্পী অন্তরা চৌধুরী বলেছেন, তাঁর বাবা সলিল চৌধুরী যেন লতা মঙ্গেশকরের জন্যই বেশি গান লিখেছিলেন। কুমার শানু বলেছেন, এই মৃত্যু তাঁর কাছে মাতৃশোকের মতো। শোক প্রকাশ করে আত্মার শান্তি কামনা করেছেন হৈমন্তী শুক্লা থেকে শুরু করে কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষালের মতো শিল্পীরা।

৮ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন
করোনা পরবর্তী জটিলতাই শেষ করে দিল ৯২ বছর বয়স্ক সুর সম্রাজ্ঞীকে। করোনা আক্রান্ত হওয়ায় ৮ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে করোনা মুক্তিও ঘটে তাঁর। মধ্যে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করেও আনা হয়েছিল। কিন্তু নিউমোনিয়াজনিত কারণে দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে। যার জেরেই এদিন সকালে মৃত্যু হয় তাঁর। লতাজির ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের সূত্রে জানা গিয়েছে, দুদিন আগেও জ্ঞান ছিল লতা মঙ্গেশকরের। তিনি বাবা হৃয়দনাথ মঙ্গেশকরের গান শুনেছিলেন। গান শুনতে হাসপাতালে ইয়ার ফোনের অর্ডারও করা হয়েছিল।












Click it and Unblock the Notifications