দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকার এনসিবির জালে , ব্যাপক চাঞ্চল্য মুম্বই জুড়ে

dawood ibrahim, ncb, brother, india, pakistan, দাউদ ইব্রাহিম, ভাই, মুম্বই, ভারত

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদকে নিশানায় রেখে ভারতের একাধিক গোয়েন্দা এজেন্সি কার্যকরি ভূমিকা নিয়ে চলেছে। এদিকে, পাকিস্তানে জঙ্গি হাফিস সইজের বাড়ির সামনে যেদিন ভয়াবহ বিস্ফোরণ ঘটল,ঠিক সেই দিনই কয়েক ঘণ্টার ব্যবধানেমুম্বই থেকে ধরা পড়ল দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কসকর। জানা গিয়েছে মুম্বইতে এনসিবির জালে ধরা পড়েছে ইকবাল।

 গ্রেফতার ইকবাল

গ্রেফতার ইকবাল

মুম্বইয়ের নার্কোটিক্স ডিপার্টমেন্টের জালে ধরা পড়ে গেল কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কসকার। এদিন এই গ্রেফতারি রীতিমতো প্রভাব ফেলতে চলেছে '৯৩ মুম্বই বিস্ফোরণের মূল হোথা দাউদকে ঘিরে ভারতের সাঁড়াশি আক্রমণের স্ট্র্যাটেজিতে। এমনই দাবি বহু বিশেষজ্ঞের।

 কোন ঘটনার জেরে গ্রেফতারি?

কোন ঘটনার জেরে গ্রেফতারি?

নিষিদ্ধ মাদক সংক্রান্ত কাণ্ডে ইকবালের গ্রেফতারি হয়েছে। জানা গিয়েছে, নিষিদ্ধ মাদক কাশ্মীরের পথে ভারতে এসে তা পাঞ্জাবে পৌঁছত। সেখান থেকে তা বাইকে মুম্বইতে আসত। আর এই রুট এনসিবি জানতে পেরেই ধরপাকড় চালায়। ঘটনায় ২৫ কিলোগ্রাম চরস ধরা পড়েছে।

 কোন সন্দেহ দানা বাঁধছে?

কোন সন্দেহ দানা বাঁধছে?

দেখা যাচ্ছে সীমান্ত বরাবর নিষিদ্ধ মাদক চরসের কারবার রমরমিয়ে বাড়ছে। তার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের নাম জড়িয়েছে। সেই সূত্র ধরেই দাউদের ভাই ইকবাল মুম্বইয়ের এনসিবির জালে ধরা পড়ে।

 একাধিক জায়গায় তল্লাশি

একাধিক জায়গায় তল্লাশি

প্রসঙ্গত, কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাইকে গ্রেফতার করার আগে, মুম্বইয়ের নার্কোটিক্স ডিপার্টমেন্ট একাধিক জায়গায় তল্লাশি চালায়। তারপরই মেলে এই চক্রের সঙ্গে দাউদের যোগ। জানা যায়, দাউদের ভাইসের সঙ্গে ভারত জুড়ে চলা চরসের কারবারির অবৈধ যোগ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+