বিলের উপর আলোচনা হয় কীভাবে? ক্লাস নেওয়া হবে সাংসদদের
কোনও বিল সংসদে প্রস্তাবিত হওয়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়। তর্ক-বিতর্ক, অপ্রাঙ্গিক আলোচনা শুরু হয়ে যায়। সাংসদদের এই বিষয়ে শিক্ষিত করতে তাই নয়া উদ্যোগ নিয়েছেন স্পিকার ওম বিড়লা।
কোনও বিল সংসদে প্রস্তাবিত হওয়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়। তর্ক-বিতর্ক, অপ্রাঙ্গিক আলোচনা শুরু হয়ে যায়। সাংসদদের এই বিষয়ে শিক্ষিত করতে তাই নয়া উদ্যোগ নিয়েছেন স্পিকার ওম বিড়লা। কোনও বিল পেস হওয়ার পর তার উপর কীভাবে আলোচনা হওয়া উচিত। কীভাবে যুক্তি দিয়ে নিজের সপক্ষে কথা বলা উচিত তা শিখতে হবে সাংসদদের। স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন, এবার এই বিষযে প্রশিক্ষণ দেওয়া হবে সাংসদদের। তার জন্য বিশেষঞ্জ শিক্ষকও নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বিশেষঞ্জ শিক্ষকরাই সাংসদদের শেখাবেন কীভাবে বলতে হয় যুক্তিপূর্ণ কথা। কীভাবো বিল পেশের পর আলোচনায় অংশ নিতে হয়।

প্রতিদিন সকাল ৯টা থেকে সকাল ১০ পর্যন্ত এক ঘণ্টা এই ক্লাস হবে। স্পিকার জানিয়েছে প্রতিদিনই সাংসদদের এই ক্লাসে অংশ নিতে হবে। কোন বিলের উপর কীভাবে আলোচনা করা উচিত। কীভাবে যুক্তিপূর্ণ কথা বলা উচিত সেসব কিছুই শেখানো হবে। স্পিকার অভিযোগ করেছেন সংসদ অধিবেশন চলাকালীন লোকসভা কবে কী বিল পেশ করা হবে সেসম্পর্কে অধিকাংশ সাংসদই কোনও খবর রাখেন না।
এমনকী সেইসব বিলের উপর কোন কোন বিষয়ে আলোচনা জরুরি সেকথাও তাঁরা জানেন না। অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে সাংসদরা বিলের মর্মার্থ না বুঝেই ভোটাভুটিতে অংশ নিয়েছেন। কেউ বিলের পক্ষে ভোট দিয়েছেন কেউ বিপক্ষে। সাংসদদের শিক্ষিত করতে এই ক্লাস অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।












Click it and Unblock the Notifications