ট্রেনের বুকিং-এর ১০ মিনিটের মাথায় হাওড়া-দিল্লির টিকিট শেষ! ২ মাস পর আজ রেলযাত্রা শুরু
টানা ২ মাস বন্ধ ছিল রেল চলাচল। গোটা দেশের হৃৎপিণ্ড এই রেল যোগাযোগ। আর সেই যোগাযোগই বন্ধ ছিল প্রায় ৬০ দিন। করোনার প্রবল দংশনের জেরে লকডাউনের ফলে ভারতের রেল সফর দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হল। পরিষেবা নিয়ে আশাবাদী রেল।

হাওড়া-দিল্লি টিকিট পরিস্থিতি
সোমবার আইআরসিটিসির ওয়েবসাইটে টিকিট বুকিং শুরু হতেই দেখা যায়, তাতে গ্রাহকদের প্রবল চাপ। আর টিকিট বিক্রি শুরু হতেই ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। এরপর হাওড়া-দিল্লি ট্রেনটির টিকিট বুকিং শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় শেষ হয়ে যায়।

১৫ টি ট্রেনে যোগাযোগ হচ্ছে কোথায় কোথায়?
দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষকে ঘেরে ফেরাতে ও অর্থনৈতিক কর্মপ্রক্রিয়া শুরু করতে ১৫ টি ট্রেনের সফর আজ থেকে শুরু হল। এরফলে দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু,চেন্নাইয়ের মতো শহরগুলি যুক্ত হবে।

২ মাস বাদে খুলেই ৫৪ হাজার টিকিট বিক্রি!
প্রায় ২ মাস বাদে আজ থেকে পের রেলসফর চালু হল ভারতে। রেল মন্ত্রকের তরফে খবর, প্রথম দিনেই রেলের বুকিং এ রিজার্ভেশন হয়েছে প্রায় ৫৪ হাজার । যা নিঃসন্দেহে একটি বড় দিক।

আধঘণ্টার মধ্যে শেষ কোন টিকিট?
ট্রেন পরিষেবা চালু হওয়ার আধঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় ভুবনেশ্বর-দিল্লির এসি ওয়ান ও এসি ৩ টিয়ারের টিকিট। উল্লেখ্য, এর আগেই সোমবার দেশের প্রধানমন্ত্রী জানিয়ে দেন যে , ট্রেন পরিষেবা চালু করার নেপথ্যে রয়েছে কেবলমাত্র অর্থনৈতিক দিককে চাঙ্গা করার উদ্দেশ্য।












Click it and Unblock the Notifications