সারা দেশের অর্ধেকের বেশি করোনা সংক্রমণ এবার দিল্লিতে! সক্রিয়তার হার ৫.০৭%
গত ২৪ ঘন্টা দিল্লিতে (Delhi) আরও ১০০৯ জন করোনা (Coronavirus) সংক্রমিত হয়েছেন। যা নিয়ে দিল্লিতে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৮, ৭০, ৬৯২-এ। সক্রিয়তার হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৫.০৭%-এ। অন্যদিকে ২৪ ঘন্টায় সারা দেশে সংক্
গত ২৪ ঘন্টা দিল্লিতে (Delhi) আরও ১০০৯ জন করোনা (Coronavirus) সংক্রমিত হয়েছেন। যা নিয়ে দিল্লিতে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৮, ৭০, ৬৯২-এ। সক্রিয়তার হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৫.০৭%-এ। অন্যদিকে ২৪ ঘন্টায় সারা দেশে সংক্রমিতের সংখ্যা পৌঁছে গিয়েছে ২০৬৭-তে।

দিল্লিতে দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ
গত কয়েকদিনের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছেন রাজধানী দিল্লিতে দ্রুত হারে করোনার সংক্রমণ বাড়ছে। মঙ্গলবার যেখানে রাজধানীতে সংক্রমিতের সংখ্যা ছিল ৬৩২, সেখানে বুধবার সেই সংখ্যার পাশপাশি তার সঙ্গে আরও ৩৭৭ জন যুক্ত হয়েছেন। মঙ্গলবার যেখানে পজিটিভিটি রেট ছিল ৪.৪২%, সেখানে এদিন তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫.০৭%। এছাড়াও গত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনা সংক্রমিত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে দিল্লিতে করোনায় মৃত্যু হল ২৬, ১৬১ জনের। মৃত্যুর হার ১.৪%।

অধিকাংশ রোগীই হোম আইসোলেশনে
তবে সংক্রমণের বৃদ্ধি হলেও, হাসপাততালে ভর্তির প্রয়োজন পড়ছে কম। দিল্লিতে যেখানে বিভিন্ন হাসপাতালে কোভিড শয্যার সংখ্যা ৯৭৩৭, সেখানে মাত্র ৯১ জন ভর্তি রয়েছেন। দিল্লিতে ২৬৪১ জন করোনা সক্রিয় রোগীর মধ্যে ১,৫৭৮ জন হোম আইসোলেশনে রয়েছেন। দিল্লির স্বাস্থ্যবিভাগ জানিয়েছে ২৪ ঘন্টায় ৩১৪ জন রোগী সুস্থ হয়েছেন। যা নিয়ে জাতীয় রাজধানীতে সুস্থ হওয়াদের সংখ্যাটা পৌঁছেছে ১৮, ৪১, ৮৯০-এ। কন্টেইনমেন্ট জোনের সংখ্যা পৌঁছেছে ৬২৫-এ।

দিল্লিতে মাস্ক বাধ্যতামূলক
দিল্লিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের একবার মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। রাজপথে মাস্ক ছাড়া কাউকে দেখলেই ৫০০ টাকা জরিমানা করা হবে। দিল্লি সংলগ্ন হরিয়ানা এবং উত্তর প্রদেশের জেলাগুলিতেও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। তবে দিল্লির প্রশাসন জানিয়েছে কোভিডের আচরণ বিধি মেনেই স্কুলগুলিতে শারীরিক উপস্থিতি বজায় রাখা হবে।

ভারতে একদিনে সংক্রমণ ২০০০-এর বেশি
অন্যদিকে সারা দেশে দিল্লির থেকে কিছুটা ধীরে হলেও সংক্রমণ বাড়ছে। এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে দ্বিতীয় বারের জন্য দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০০ পার করেছে। এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সারা দেশে নতুন করে ২০৬৭ জন সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ৬৬ শতাংশ বেশি। এছাড়াও নতুন করে ৪০ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।
সারা দেশে আটগিনে পজিটিভিটি রেট দ্বিগুণ হয়েছে। বুধবার একধাক্কায় তা ০.৪৪ শতাংশ বেড়েছে। তবে স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, ওমিক্রনের ধাক্কায় এখনও পর্যন্ত যেসব দেশ বিপর্যস্ত, সেইসব দেশগুলির থেকে ভারতে সংক্রমণ বৃদ্ধি অনেকটাই কম।












Click it and Unblock the Notifications