ভারতের উন্নয়নে ঘাটতি চোখে আঙুল দিয়ে দেখাল আন্তর্জাতিক সংস্থা
দেশেক ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধাবমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই ঘোষণার পর থেকেই দেশের আর্থিক বৃদ্ধির কাঁটা ক্রমশ নীচের দিকে নামতে শুরু করেছে।
দেশেক ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধাবমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই ঘোষণার পর থেকেই দেশের আর্থিক বৃদ্ধির কাঁটা ক্রমশ নীচের দিকে নামতে শুরু করেছে। উন্নয়ন নিয়ে মোদী সরকারের আস্ফালন যে নিছক ফাঁকা আওয়াজ তা আবারও প্রমাণ করে িদয়েছে এস অন্ড পি নামে একটি আন্তর্জাতিক সংস্থা। ২০১৯-২০ আর্থিক বর্ষে ভারতের উন্নয়নের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৩ শতাংশে নামিয়ে এনেছে এই সংস্থা।

সংস্থার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে মার্চ থেকে জুন মাস পর্যন্ত আর্থিক বর্ষে ভারতের অর্থনীতি মাত্র ৫ শতাংশ বিকাশ হয়েছে। যাকে একেবারে নগন্য বলা যায়। অথচ ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল এই চার মাসে আর্থিক বিকাশ ৭ শতাংশ হবে। যা কোনও ভাবেই সম্ভভ হয়নি। এশিয়া স্পেশিফিক রিজিয়নে ভারতের এই আর্থিক বিকাশ সর্বনিম্ন বলে জানানো হয়েছে সেই সংস্থার পক্ষ থেকে। বিনিয়োগের ঘাটতির কারণেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।
শেয়ার বাজারের লাগাতার পতন। নিফটির হাঁড়ির হাল দশাই বলেদিচ্ছে ভারতের আর্থিক বিকাশ কোন পথে অগোচ্ছে। তার উপর জিডিপি বৃদ্ধিও আশানুরূপ হচ্ছে না। সব দিক দিয়েই ঘাটতির দিেক এগোচ্ছে ভারত। আর্থিক বিকাশ যে ক্রমশ সংকটাপন্ন তা স্পষ্ট হয়ে গিয়েছে এই আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে।












Click it and Unblock the Notifications