ভারতের ৫ % জিডিপি বৃদ্ধিই আশ্চর্যের! বর্তমান পরিস্থিতি জানালেন আরবিআই গভর্নর

ভারতের ৫ শতাংশ জিডিপি বৃদ্ধিই আশ্চর্যের এমনটাই মন্তব্য করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।

ভারতের ৫ শতাংশ জিডিপি বৃদ্ধিই আশ্চর্যের এমনটাই মন্তব্য করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, আরবিআই-এর অনুমান ছিল তা ৫.৮ শতাংশ হতে পারে। একইসঙ্গে তিনি বলেন, বর্তমান জিডিপি বৃদ্ধি ৫ শতাংশ, দেখতে খুব খারাপ মনে হলেও, আশ্চর্যের বলে জানিয়েছেন তিনি। তবে তিনি আশা প্রকাশ করেছেন, সরকারি পদক্ষেপের ফলে অর্থনীতির অবস্থা ভাল হবে।

ভারতের ৫ % জিডিপি বৃদ্ধিই আশ্চর্যের! বর্তমান পরিস্থিতি জানালেন আরবিআই গভর্নর

আরবিআই গভর্নর বলেন, সুদের হার কমিয়ে অর্থনীতি গতি আনার চেষ্টা করা হচ্ছে। জানুয়ারি ২০১৯ থেকে আরবিআই চারবার সুদের হার কমিয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপোরেট কমিয়েছে ১.১০ শতাংশ।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শক্তিকান্ত দাস আশাপ্রকাশ করে বলেছেন, সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হবে। সরকারও বিভিন্ন পদক্ষেপে সাড়া দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দেশের অর্থনীতির উন্নতিতে সরকার ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে, নির্মাণ শিল্পের জন্য বিশেষ জানলা, ব্যাঙ্ক সংযুক্তিকরণের মতো পদক্ষেপ। কাঠামোগত সংস্কার নিয়ে তিনি বলেছেন, আরবিআই-এর বাৎসরিক রিপোর্টেই তার উল্লেখ ছিল।

জিডিপি বৃদ্ধি নিয়ে তিনি বলেছেন, সবাই হয়তো মনে করেছিলে তা ৫.৫ শতাংশের কম হবে না।. কিন্তু তিনি মনে করেন ৫ শতাংশ বৃদ্ধিই আশ্চর্যের। অর্থনীতির অবস্থা কবে সুদিনে ফিরবে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এইভাবে বলা মুশকিল। কেননা এর পিছনে অনেকগুলি কারণ নির্ভর করেন।

তিনি বর্তমান সময়ে সৌদি আরবে তেল নিয়ে সংকটের কথাও উল্লেখ করেছেন। বলেছেন, এই ঘটনা অপ্রত্যাশিত ছিল। বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করার আগে আরও কিছুদিন অপেক্ষা করার কথা বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+