মোদী ফিরে আসার পরই ধাক্কা! জিডিপি বৃদ্ধির হার নেমে হল ৫.৮ শতাংশ, চিনের কাছে হারল ভারত

কেন্দ্রে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পরের দিনই অর্থনীতিতে বড় ধাক্কা খেল ভারত।

কেন্দ্রের সরকারে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পরের দিনই অর্থনীতিতে বড় ধাক্কা খেল ভারত। কারণ এদিন মার্চ ত্রৈমাসিকের জিডিপি রিপোর্ট সামনে এসেছে। তাতে বৃদ্ধির হার দেখা যাচ্ছে মাত্র ৫.৮ শতাংশ। যা আগের চেয়ে অনেকটাই কম। ২০১৮-১৯ অর্থ বর্ষে শেষ ডিসেম্বরে এই হার ছিল ৬.৬ শতাংশ। যার ফলে এই মুহূর্তে বিশ্বের দ্রুতগতির অর্থনীতির দেশের তকমা বহন করে চলা ভারত সেই তকমা হারাল। কারণ শেষ ত্রৈমাসিকে চিনের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৪ শতাংশ।

গতবারের চেয়েও খারাপ

গতবারের চেয়েও খারাপ

গত বছরে জিডিপির হার ছিল ৬.৮ শতাংশ। ২০১৪ সালের অর্থবর্ষের পর সবচেয়ে কম ছিল। এবার সেটাকেও ছাপিয়ে গেল বৃদ্ধির অধঃগতির হার। যদিও ২০১৮ অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ছিল ৭.৭ শতাংশ।

উল্টে গেল হিসাব

উল্টে গেল হিসাব


গত ফেব্রুয়ারিতে হিসেব কষে বলা হয়েছিল, ২০১৯ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার থাকবে সাত শতাংশ। এদিকে রিজার্ভ ব্যাঙ্ক জুন মাসের প্রথম সপ্তাহে হতে চলা বৈঠকে ফের একবার রেপো রেট কমাতে পারে বলে খবর। রেপো রেটকে নামিয়ে ৫.৭৫ শতাংশে নিয়ে আসা হতে পারে। যা ২০১০ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন হতে পারে।

হাল ফেরাতে পারবেন মোদী?

হাল ফেরাতে পারবেন মোদী?

এই অর্থবর্ষে কৃষি ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হওয়া সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছে। ২০১৮ অর্থবর্ষে যেখানে কৃষির বৃদ্ধি ছিল ৫ শতাংশ, তা এবার কমে ২.৯ শতাংশে এসে ঠেকেছে। এছাড়াও অন্যান্য নানা সূচকে বারবার ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে অর্থনীতির হাল ফেরাতে পারে কিনা এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+