নয়া আর্থিক বছরে জিডিপি- র পূর্বাভাস ৪ বছরের মধ্যে সবচেয়ে কম,জানুন বিস্তারিত

২০১৭- ১৮ এর নয়া আর্থিক বছরে জিডিপি-র পূর্বাভাস ৬.৫ শতাংশ । অন্যদিকে, গত আর্থিক বছরে অর্থাৎ ২০১৬-১৭ সালে এই বৃদ্ধি ছিল ৭.১ শতাশ।

২০১৭- ১৮ এর নয়া আর্থিক বছরে জিডিপি-র পূর্বাভাস ৬.৫ শতাংশ । অন্যদিকে, গত আর্থিক বছরে অর্থাৎ ২০১৬-১৭ সালে এই বৃদ্ধি ছিল ৭.১ শতাশ। ফলে এই নতন আর্থিক বছরে , আর্থিক বৃদ্ধির হার কমার সম্ভাবনা প্রকট হয়ে উঠছে। এই পরিসংখ্যান উঠে এসেছে সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিসের তরফে।

নয়া আর্থিক বছরে জিডিপি- র পূর্বাভাস ৪ বছরের মধ্যে সবচেয়ে কম,জানুন বিস্তারিত

পরিসংখ্যান বলছে, আর্থিক বৃদ্ধির হারের কমতি কৃষিক্ষেত্রে নেকিবাতক প্রভাব ফেলার পাশাপাশি, উৎপাদনভিত্তিক শিল্পক্ষেত্রকেও প্রভাবিত করবে। গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ-পূর্বাভাস এই নতুন বছরে ৬.১ শতাংশ। জিভিএ -র দ্বারাই আর্থিকবৃদ্ধির আঁচ করা যায়। আর সেই জিভিএ , ২০১৬-১৭ সালে ছিল ৬.৬ শতাংশ , যা নয়া বছরের পূর্বাভাসে থাকছে ৬.১ শতাংশে।

আর্থিক বৃদ্ধির পূর্বাভাসের ওপর নির্ভর করছে দেশের আর্থিক উন্নতির একাধকি বিষয়। ২০১৬- ১৭ আর্থিক বছরের খরিপ ফসলের মরশুমের উৎপাদনের তুলনায় নতুন আর্থিক বছরের উৎপাদন অনেক কম। যদিও এই পরিসংখ্যান আর্থিক বছরের প্রথম সাত বা ৮ মাসের হিসাবে পূর্বাভাস করা হয়। তবুও এই পূর্বাভাসের তথ্য় বছরের শুরুতেই আর্থিক ক্ষেত্রকে কিছুটা হাতাশাগ্রস্ত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+