ভারতীয় সেনার হাতে এল আধুনিক চালকহীন ট্যাঙ্ক 'মন্ত্র'

সেনাবাহিনীর হাতে চলে এল রিমোট চালিত ট্যাঙ্ক 'মন্ত্র'। মাইন বোমা রয়েছে কিনা তা দেখা, পারমাণবিক ও জৈব হামলা হতে পারে এমন এলাকা খুঁজে বের করতে পারবে এই ট্যাঙ্কার।

ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে এল রিমোট চালিত ট্যাঙ্ক 'মন্ত্র'। মাইন বোমা রয়েছে কিনা তা দেখা, পারমাণবিক ও জৈব হামলা হতে পারে এমন এলাকা খুঁজে বের করতে পারবে এই ট্যাঙ্কার। সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়াতে ও সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভারতীয় সেনার হাতে এল আধুনিক চালকহীন ট্যাঙ্ক 'মন্ত্র'

মাওবাদী অধ্যুসিত এলাকায় এই ট্যাঙ্কার ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি ও বরেণ্য বিজ্ঞানী প্রয়াত এপিজে আবদুল কালামকে শ্রদ্ধার্ঘ জানিয়ে দুটি নতুন অস্ত্র সমেত ট্যাঙ্ক সাজানো হয়েছিল।

ভারতীয় সেনার হাতে এল আধুনিক চালকহীন ট্যাঙ্ক 'মন্ত্র'

মন্ত্র-এস তৈরি করা হয়েছে মানবহীন ট্যাঙ্কার হিসাবেও যাতে পাহারা দেওয়ানো যায়। এদিকে মন্ত্র-এম তৈরি করা হয়েছে মাইন পোঁতা থাকলে তা খুঁজে বের করার জন্য। এর পাশাপাশি মন্ত্র-এন রয়েছে পারমাণবিক রেডিয়েশন ও জৈব অস্ত্র থাকলে তা খুঁজে বের করে দেওয়ার জন্য।

ডিআরডিও-র বিজ্ঞানীরা এই ট্যাঙ্কারটি বানিয়েছেন। এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার, ক্যামেরা ইত্যাদি রয়েছে। এটি ১৫ কিলোমিটার দূরের বস্তুও সহজেই চিহ্নিত করে ফেলতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+