দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস কেমনভাবে পালিত হয়েছিল, দেখুন সেই ছবি
ভারতের প্রজাতন্ত্র আজ ৬৯ -এ। যাবতীয় প্রতিবন্ধকতা পেরিয়ে বিজ্ঞান, প্রযুক্তি, সমাজভাবনা, উন্নত অর্থনীতি নিয়ে এই দেশ নতুন উদ্যমে এগিয়ে চলেছে।
ভারতের প্রজাতন্ত্র আজ ৬৯ -এ। যাবতীয় প্রতিবন্ধকতা পেরিয়ে বিজ্ঞান, প্রযুক্তি, সমাজভাবনা, উন্নত অর্থনীতি নিয়ে এই দেশ নতুন উদ্যমে এগিয়ে চলেছে। পার হয়এছে বহু রাজনৈতিক সংকটজনক প্রেক্ষাপট, বহু সামাজিক সমস্যা, বহু হামলা,তবুও নিজের শক্ত বুনিয়াদে আজও ভারত সদর্পে এগিয়ে চলেছে। প্রজাতন্ত্র দিবসের প্যারাডে এদেশ গর্বের সঙ্গে প্রদর্শন করতে পারে জাতীয় ঐক্য থেকে ব্রাহ্মোস মিসাইল। এই ছবি দেখে মনে হতেই পারে, ৬৯ বছর আগের প্রজাতন্ত্র দিবস কেমন ছিল ? দেখে নেওয়া যাক একনজরে।

২০০ বছরের ব্রিটিশ রাজত্ব চুরমার করে দিয়ে ১৯৪৭ সালে এদেশ প্রথম স্বাধীনতার সূর্যোদয় দেখেছে। একটা যুগের চরম লড়াই,স্বাধীনতাকামী মানুষের আত্মবলিদানের রক্তাক্ত অধ্যায়কে পাথেয় করে ভারত , তখন ধীরে ধীরে একটা সুস্থ গণতান্ত্রিক সমাজ গঠনের দিকে এগোতে থাকে।
এরপর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি স্বাধীন দেশের সংবিধান কার্যকরী হয়। আর তার উদযাপনে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। তবে এই দিনের মাহাত্য নিহিত রয়েছে প্রাক স্বাধীনতা যুগের ১৯৩০ সাল। ১৯৩০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহিত হয়েছিল।
দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালে। সেই সময়ে অত্যন্ত সাদামাটা ভাবে রাজধানী দিল্লিতে এই দিনটি পালিত হয়।
দেশের প্রথম প্রজাতন্ত্র দিবসে তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ অনুষ্ঠানে যোগ দেন। রাজপথ দিয়ে তাঁর সওয়ার সওয়ারি সময়ে উচ্ছাসে ফেটে পড়ে জনতা।১৯৫০ সালের ২৬ জানুয়ারি দিল্লির ইউইন স্টেডিয়ামে আয়োজিত হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ঘিরে জনতার উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।দেশের প্রথম প্রজাতন্ত্র দিবসে ৩১ টি গান স্যালুটের মাধ্যমে সকাল ১০:৩০ মিনিটে শুরু হয় অনুষ্ঠান। ভারতীয় সমাজবোধ তথা গণতান্ত্রিক উন্নয়নকে উদযাপন করে এই উৎসব পথ চলা শুরু করে তথন থেকেই।দেশের প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ইরউিন থিয়েটার থেকে লালকেল্লা পর্যন্ত মার্চ পাস্ট হয়। যা দেখতে উপচে পড়ে জনতা।দেশের প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেড ঘিরে ইরউইন স্টেডিয়ামে ভিড় ছিল চোখে পড়ার মতো।
১৯৫০ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অতিথি ছিলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর সুকার্নো।












Click it and Unblock the Notifications