সেনা প্রধান হিসাবে শেষ দিনে বিদায় অনুষ্ঠানে জেনারেল রাওয়াত,১ জানুয়ারি সিডিএস পদে দায়িত্ব নেবেন তিনি
ভারতীয় সেনা প্রধান পদে আজকেই জেনারেল বিপিন রাওয়াতের শেষ দিন। সেই উপলক্ষে আজ দিল্লির সাউথ ব্লকে তাঁর বিদায়কালীন অনুষ্ঠানে গার্ড অফ অনার নিলেন তিনি। আগামীকাল, অর্থাত ২০২০ সালের ১ জানুয়ারি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পদে অভিষিক্ত হবেন তিনি। এর আগে আজ ভারতের জাতীয় যুদ্ধ স্মারকে পুস্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেন জেনারেল রাওয়াত।
|
পরবর্তী সেনা প্রধানকে বার্তা
অনুষ্ঠানের পর জেনারেল রাওাত পরবর্তী সেনা প্রধান হতে চলা জেনারেল মনোজ নারাভানেকে অভিনন্দন জানান তিনি। ২৮তম সেনা প্রধান হিসাবে এই দায়িত্ব সামলাবেন জেনারেল মনোজ নারাভান। পাশাপাশি সেনাপ্রধান থাকাকালীন জেনারেল রাওয়াতের অধীনে কাজ করা সকল সেনাকর্মী ও আধিকারিকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তিনি বলেন, 'আজ সেনা প্রধান হিসাবে আমার শেষ কর্ম দিবস। তার আগে আমি সেই সকল বীর সেনাকর্মীদের ধন্যবাদ জানাতে চাই যারা সেনার মর্যাদা রক্ষার্থে সকল প্রতিকূল পরিস্থিতিকে সামলেছেন এতদিন ধরে।'
|
ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ
এদিকে বুধবার থেকে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব সামলাবেন জেনারেল রাওয়াত। তাঁর অবসরের ঠিক আগের দিনই ঘোষণা করা হয় এই নতুন পদে তাঁর অভিষেকের কথা। উল্লেখ্য, প্রতিরক্ষা দফতরের এই নতুন পদ দেশের সেনার ৩ টি অংশকে ঘিরে সরকারকে পরামর্শ দতে চলেছে। ভারতীয় পদাতিক, বায়ুসেনা,নৌসেনা বিষয়ে সরকারকে পরামর্শ দেবেন এই চিফ অফ ডিফেন্স স্টাফ।
|
আগামী তিন বছর সিডিএস পদে জেনারেল রাওয়াত
এর আগে, মোদী সরকারের তরফে জানানো হয় যে যিনিই চিফ অফ আর্মি স্টাপের পদে বসছেন তাঁকে হতে হবে ৬৫ বছর বয়সী। উল্লেখ্য বিভিন্ন কমিটির মতামত শুনে শেষে গত ২৪ ডিসেম্বর সিডিএস পদটি নিয়ে উদ্যোগ নেয় কেন্দ্র। এরপরই ৩০ ডিসেম্বর এই পদের বিষয়টি ঘোষিত হয়।












Click it and Unblock the Notifications