প্রধানমন্ত্রী মোদীর হাতে যাত্রা শুরুর পর দিনই বিপর্যয়! আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস
চালু করা হয়েছিল দেশের স্বপ্নের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার যার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
চালু করা হয়েছিল দেশের স্বপ্নের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার যার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু শনিবার সকালেই ব্রেকডাউন। রবিবার থেকে এই ইঞ্জিন বিহীন ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হওয়ার কথা ছিল। এই গোলযোগের ফলে রবিবার থেকে ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরু হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গিয়েছে, বারানসি থেকে ফিরছিল ট্রেনটি। দিল্লি থেকে প্রায় ১৫০ কিমি দূরে ট্রেনটির ব্রেকডাউন হয়। সূত্রের খবর অনুযায়ী, ট্রেনটি আটকে যাওয়ার কারণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে জানা গিয়েছে, ট্রেনের ইঞ্জিন বিগরে গিয়েছে। শেষের দিকের একটি কোচের ব্রেক আটকে গিয়েছে। চারটি কোচে কোনও বিদ্যুৎ সংযোগ নেই। বর্তমানে ট্রেনটির নাম বন্দে ভারত এক্সপ্রেস দেওয়া হলেও, আগে নাম ছিল ট্রেন ১৮।
Railways Min: Vande Bharat Express was standing 18km from Tundla since 6.30 am. There seems to be disruption due to a possible cattle run over. It wasn't a scheduled commercial run. Commercial ops begin from 17 Feb. After removing obstacle, journey to Delhi resumed around 8.15 am pic.twitter.com/jxLBD9Cg8v
— ANI (@ANI) February 16, 2019
শুক্রবার ট্রেনের যাত্রার সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ট্রেনের ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে তিনি গর্বিত। গত সাড়ে চারবছরে ভারতীয় রেলকে উন্নত করতে অক্লান্ত প্রচেষ্টা চালানো হয়েছে।
দিল্লি থেকে বারানসির মধ্যে ট্রেনটি ৯ ঘন্টা ৪৫ মিনিটে যাওয়ার কথা। গতিবেগ ঘন্টায় ১৬০ কিমি। এর মধ্যে কানপুর এবং এলাহবাদের ট্রেনটির দাঁড়ানোর হিসেবও ধরা রয়েছে। প্রধানমন্ত্রী নিজে পুরো ট্রেনটি পরিদর্শন করেছিলেন এবং জানিয়েছিলেন একেবারে নিজেস্ব দক্ষতায় চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচফ্যাক্টরিতে ট্রেনটি তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications