ফের ধাক্কা জিডিপিতে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি একেবারে তলানিতে
দেশের আর্থিক অবস্থা যে ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে তা আবারও প্রকাশ্যে এলো জিডিপি গ্রোথের ত্রৈমাসিক রিপোর্টে।
দেশের আর্থিক অবস্থা যে ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে তা আবারও প্রকাশ্যে এলো জিডিপি গ্রোথের ত্রৈমাসিক রিপোর্টে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত জিডিপি গ্রোথ একেবারে তলানিতে এসে ঠেকেছে। কমতে কমতে ৫.৭ শতাংশ পৌঁছে গিয়েছে জডিপি গ্রোথ। এমনই রিপোর্ট দিয়েছে নমুরা। তবে মনে করা হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কিছুটা বাড়বে জিডিপি।

জিডিপি গ্রোথের এই পতন যে হতই তা শেয়ার বাজার আর টাকার দামের পতন দেখেই আন্দাজ করা গিয়েছিল। এপ্রিল মাসের পর মোদী-টু সরকার গঠনের সময় কয়েকটা দিন শেয়ার বাজার চাঙ্গা হলেও সময়ের সঙ্গে সঙ্গে ধস নেমেছে শেয়ার বাজারে। এখনও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। গোটা জুন মাসটাই অত্যন্ত খারাপ কেটেছে শেয়ার বাজারে। যাকে একেবারে রেকর্ড খারাপ বললে ভুল হবে না।
অন্যদিকে টাকার দামও কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। তার উপর সরাসরি বিদেশি বিনিয়োগে ঘাটতি। আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব, তেলের দাম বৃদ্ধি সব মিলিয়ে অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে চলছে দেশের আর্থিক অবস্থা।
আন্তর্জাতিক বাণিজ্যের অবস্থাও ভাল না। চিন এবং আমেরিকা বাণিজ্য সঙ্ঘাতের প্রভাব পড়েছে গোটা দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে। টাকার দাম পড়ে যাওয়ায় ভারতে বিনিয়োগেও ভয় পাচ্ছেন শিল্পপতিরা। সব মিলিয়ে চরম দুরবস্থার মধ্য দিয়ে চলছে দেশের আর্থিক পরিস্থিতি।












Click it and Unblock the Notifications