ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত বাড়ছে, হিমাচলে তিব্বতী শরণার্থীর মৃত্যু
করোনা ভাইরাসে ভারতে ক্রমশই বেড়ে চলেছে। সোমবার একই দিনে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল ৭১ জন। সেইসঙ্গে মৃত্যু হয়েছে তিনজনের।
করোনা ভাইরাসে ভারতে ক্রমশই বেড়ে চলেছে। সোমবার একই দিনে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল ৭১ জন। সেইসঙ্গে মৃত্যু হয়েছে তিনজনের। পরিসংখ্যান বলচছে, ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৭। এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

হিমাচল প্রদেশের টান্দার একটি হাসপাতালে সোমবার মৃত্যু হয়েছে ৬৯ বছর বয়সী এক তিব্বতি শরণার্থীর। করোনাভাইরাসের ইতিবাচক ছিল তাঁর শরীরে। তিনি ১৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছিলেন বলে জানান রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) আরডি ধিমান। তাঁকে নিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১০।
এদিনই সকালে মুম্বইয়ে মৃত্যু হয় একজনের। করোনা আক্রমণের জেরে যাঁর মৃত্যু হয়েছে, তিনি ফিলিপিন্সের বাসিন্দা। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বহুদিন ধরেই তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে প্রাথমিক রিপোর্ট জানাচ্ছে। এরপরই বাংলায় মৃত্যু হয় দমদমের বাসিন্দা এক প্রৌঢ়ের। তাঁর বয়স হয়েছিল ৫৫।
আর সবশেষে হিমাচলে মৃত্যু হয় এক তিব্বতি শরণার্থীর। অর্থাৎ মৃতের সংখ্যা দাঁড়ায় সাত থেকে বেড়ে ১০। সোমবার তিনজনের মৃত্যু হয় ভারতে। ভারতে মোট কেস বেড়ে হয়েছে ৪৬৭| ভারতে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও।












Click it and Unblock the Notifications