গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৬৯২৩৯ জন, মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে

ভারত ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যায় ৩০ লাখের গণ্ডি পার করে গিয়েছে। গত ২৮ জুলাইয়ের পর থেকে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাদার পার করেছে। তবে বিশেষজ্ঞদের আশ্বাসবাণী, যে আর হয়তো কয়েকদিন বাদেই সবচেয়ে বেশি সংখ্যক সংক্রমণের স্পাইক দেখা যাবে, তারপরই নামতে শুরু করবে সংক্রমিতের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৬৯২৩৯ জন, মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯,২৩৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯১২ জন। এদিকে, ইতিমধ্যেই ৩০ লাখের গণ্ডি পার করেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩০, ৪৪, ৯৪১ জন। সক্রিয় আক্রান্ত ৭০৭৬৬৮ দম। সুস্থ হয়েছেন ২২,৮০, ৫৬৭ জন।

এদিকে বিশেষজ্ঞদের দাবি, ভারতে এই প্রথম করোনা ভাইরাসের পজিটিভিটি রেট কমছে. যার অর্থ হল , দেশে করোনা পজিটিভের সংখ্যা কমতে শুরু করেছে। টেস্টিং আরও বাড়লে পরিস্থিতি আরও ভালোর দিকে যাবে বলে দাবি বিশেষজ্ঞদের। বলা হচ্ছে, ৩০ থেকে ৪০ হাজার করে যখন করোনার নিত্যদিনের আক্রান্তের সংখ্যা উঠে আসছিল, তখন বেশিদিন এই সংখ্যক আক্রান্ত স্থায়ী হননি। এমন পরিস্থিতিতে ৬০ হাজার বা ৫০ হাজার করে যখন করোনা আক্রান্তের সংখ্যা উঠে আসতে শুরু করেছে, তখন দেখা যাচ্ছে সেই সংখ্যার স্থায়িত্ব অনেকদিন হচ্ছে। ৩০ হাজার দৈনিক হিসাবে যদি ১ সপ্তাহ স্থায়ী থাকে, তাহলে ৬০ হাজার দৈবনিক আক্রান্ত ২ সপ্তাহ ধরে স্থায়ী। ফলে দৈনিক আক্রান্তের সংখ্যাও একটা জায়গায় গিয়ে থমকে রয়েছে। যা সুখবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+