করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ লক্ষ পার ভারতে, শেষ ৩ দিনে সংক্রমিত ৩ লক্ষ!
করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ লক্ষ পার ভারতে, শেষ ৩ দিনে সংক্রমিত ৩ লক্ষ!
ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রভাব। আক্রান্তের সংখ্যা ৪৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। শেষ তিন দিনে দেশে সংক্রমিত হয়েছে প্রায় ৩ লক্ষ মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাসের জেরে ভারতে প্রায় সাড়ে ৭৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে সুস্থতার হারও বাড়তে থাকায় আশার আলো দেখছেন চিকিৎসকরা।

ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
সরকারি হিসেব বলছে, শনিবার ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সংখ্যাটা আনুমানিক ৪৭ লক্ষ ৯ হাজার বলে জানানো হয়েছে। গত তিন দিনে প্রায় তিন লক্ষ মানুষের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

বাড়ছে মৃতের সংখ্যাও
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের জেরে দেশে আনুমানিক ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। সবমিলিয়ে ভারতে প্রায় ৭৮ হাজার মানুষ অতিমারীর বলি হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

তবু আশার আলো
সরকারি হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৩৬ লক্ষ ৭০ হাজার মানুষ অতিমারীকে জয় করে ফেলেছেন বলে জানানো হয়েছে। গত তিন দিনে প্রায় আড়াই লক্ষ মানুষ সুস্থ হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

এগিয়ে মহারাষ্ট্র, অন্ধ্র, তামিলনাড়ু
মহারাষ্ট্রে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। সে রাজ্যে ১০ লক্ষ ১৫ হাজারেরও বেশি মানুষ করোনা সংক্রামিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। দুই রাজ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা যথাক্রমে প্রায় সাড়ে পাঁচ লক্ষ ও পাঁচ লক্ষ পঁচাত্তর। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লক্ষে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় চার হাজার মানুষ।












Click it and Unblock the Notifications