ভারতে করোনার পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় কোথায় গিয়ে দাঁড়াল ! পরিসংখ্যান একনজরে
করোনার জেরে ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের পরিসংখ্যান রীতিমতো ভয় দেখাচ্ছে। এদিন, ফের একবার এদিনও এক লাখের কাছাকাছি পৌঁছেছে করোনার জেরে দৈনিক আক্রান্তের সংখ্যা। একনজরে দেখে নেওয়া যাক গোটা করোনা পরিস্থিতি।

করোনা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায়
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দেশে ৯৪, ৩৭২ টি। গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১,১১৪ জনের। গত কয়েকদিনের হারে দেখা গিয়েছে ক্রমাগত ৯০ হাজারের গণ্ডি পেরিয়ে করোনায় আক্রান্ত ১ লাখের দিকে যাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

মোট আক্রান্তের সংখ্যা
এদিন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭, ৫৪, ৪৫৭ জনে দাঁড়িয়েছে। অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ৯, ৭৩, ১৭৫ জন। সুস্থতার নিরিখে দেখা গিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭,০২, ৫৯৬ জন। মোট মৃতের সংখ্যা ৭৮, ৫৮৬ জন।

বাংলার করোনা পরিস্থিতি
শনিবারের রিপোর্ট বলছে, স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩১৬১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১ লক্ষ ৯৬ হাজার ৩৩২ জন। এদিন ৩১৬১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ৪৯৩ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৮৭। এদিন মৃত্যু হয়েছে ৫৯ জনের।

করোনা ও দেশের রাজ্যগুলির পরিস্থিতি
দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ১০, ৩৭, ৭৬৫ জন আক্রান্ত সেখানে। এরপর অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ু, কর্ণাটক রয়েছে প্রবল আক্রান্তের তালিকায়। এরপর উত্তর প্রদেশ, দিল্লি, ও পশ্চিমবঙ্গের নাম রয়েছে।












Click it and Unblock the Notifications