ফের করোনা রেকর্ড ভাঙল ভারতে, একদিনে সংক্রমিত ৭০ হাজার! মৃত প্রায় হাজার
করোনা সংক্রমণের বিভীষিকাময় রেকর্ড গড়ল ভারত। এই প্রথম দেশে একদিনে সংক্রমণ ৭০ হাজারের গণ্ডি ছাড়ানোর এত কাছে এসে পড়ে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯ হাজার ৬৫২ জন নতুন করে করোনা সংক্রমিত হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৯৭৮ জনের। আশা জোগাচ্ছে সুস্থতার রেকর্ড। যার জেরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩৮৬৬।

দেশে সুস্থতার হার ৭৩.৬৪
দেশে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে৷ দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গতকালের তুলনায় আজ সংক্রমিতের সংখ্যা কিছুটা বেশি৷ তবে সুস্থতার গ্রাফ ঊর্ধ্বমূখী৷ স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার ৭৩.৬৪ শতাংশ৷ এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৩৭ হাজার ৮৭০ জন৷

মহারাষ্ট্রে ১৩ হাজার ১৬৫টি পজিটিভ কেস ধরা পড়ে
এদিকে কেন্দ্রের রিপোর্ট বলছে, ভারতে মোট করোনা আক্রান্তের কমপক্ষে ৬০ শতাংশ পাঁচ রাজ্যে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও উত্তরপ্রদেশে। ভারতে করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ৬ লক্ষ ২৮ হাজার ৬৪২ জন সংক্রামিত। মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১৩ হাজার ১৬৫টি পজিটিভ কেস ধরা পড়ে। শুধু এদিনই মৃত্যু হয়েছে ৩৪৬ জনের।

করোনায় জেরবার দক্ষিণী রাজ্যগুলি
অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৬ হাজার। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ হাজার ৭৪২ জন। কর্নাটকে ৭ হাজার ৬৬৫ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৬১ জন৷ সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৩৮৭ জন৷ ১৩৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭০৯ জন৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৬২ জন৷ সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮৫০ জন৷ মৃতের সংখ্যা ১২১৷

খুলতে চলেছে সিনেমা হল?
এদিকে সূত্রের খবর, দেশে করোনা পরিস্থিতির নতুন করে অবনতি না হলে আগামী মাস থেকেই সিনেমা হল খুলে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে হলগুলিকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এসওপি তৈরি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা৷












Click it and Unblock the Notifications