দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০০! সংক্রমণ ঠেকাতে প্রয়োজন সচেতনতা

তেলাঙ্গানাতে দুই জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়ার সঙ্গে সঙ্গেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছঁয়ে ফেলল ৩০০। এদিকে এর জেরে তেলাঙ্গানাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১-এ। এছাড়া আজ মহারাষ্ট্রে আরও ১১ জন ও পাঞ্জাবে ২ জনের শরীরেও করোনা ভাইরাসের সংক্রমণের খোঁজ মেলে।

দুবাই ফেরত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস

দুবাই ফেরত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস

জানা গিয়েছে, তেলাঙ্গানার রাজধানী তথা দেশের অন্যতম বড় শহর হায়দরাবাদে এদিন ৩৫ বছর বয়সীর শরীরে করোনা ভাইরাসের খোঁজ মেলে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানায় চিরিৎসকরা। কয়েকদিন আগেই তিনি দুবাই থেকে দেশে ফেরেন বলে জানা গিয়েছে।

সমপর্ক ক্রান্তি এক্সপ্রেসে ৮ জন ব্যক্তির শরীরে করোনা

সমপর্ক ক্রান্তি এক্সপ্রেসে ৮ জন ব্যক্তির শরীরে করোনা

এদিকে সমপর্ক ক্রান্তি এক্সপ্রেসে যাত্রা করার সময় ৮ জন ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের খোঁজ মিলেছে। দিল্লি থেকে অন্ধ্রপ্রদেশের রামাগুন্ডমে যাচ্ছিলেন এই ৮ জন। এর জেরে ভারতীয় রেল ইতিমধ্যেই অপ্রয়োজনীয় সব রকম যাত্রা বন্ধ করতে অনুরোধ করেছে যাত্রীদের কাছে।

রেলযাত্রার বিষয়ে সচেতন হওয়ার আবেদন

রেলযাত্রার বিষয়ে সচেতন হওয়ার আবেদন

এদিকে আজ এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে রেল জানায়, ভারতে রেলে যাত্রা করা ১২ জনের শরীরে এখনও পর্যন্ত এই করোনা ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। আর এর জেরেই ভারতীয় রেল ইতিমধ্যেই অপ্রয়োজনীয় সব রকম যাত্রা বন্ধ করতে অনুরোধ করেছে যাত্রীদের কাছে।

কলকাতায় আক্রান্ত তিন

কলকাতায় আক্রান্ত তিন

এদিকে কলকাতায় এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে তিন। তবে এই তিনজনের মধ্যে অন্তত দুই জনের আচরণের জেরে শহর ও রাজ্যে আরও বহু মানুষের করোনা ভাইরাস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্ক বেড়েছে মানুষের মনে। আর এই পরিস্থিতির জন্য বিশেষজ্ঞরা দায়ি করছে ভারতীয়দের মানশিকতাকেই। বলা হচ্ছে সচেতন না হলে এই সংক্রমণ রোখার আর কোনও উপায় থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+