Indian Cough Syrup: উজবেকিস্তানে ১৯ শিশুর মৃত্যুতে দায়ী ভারতের ২ কাশির সিরাপ, সতর্কতা জারি করল WHO
গত মাসের ডিসেম্বরে ভারতে তৈরি কাশির ওষুধ খেয়ে উজবেকিস্তানে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার তারা ভারতে তৈরি ২ টি কাশির ওষুধ নিয়ে সতর্কতা জারি করল। তারা বলেছে, ওই দুই
গত মাসের ডিসেম্বরে ভারতে তৈরি কাশির ওষুধ খেয়ে উজবেকিস্তানে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার তারা ভারতে তৈরি ২ টি কাশির ওষুধ নিয়ে সতর্কতা জারি করল। তারা বলেছে, ওই দুই ওষুধেই উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা, নয়ডা ভিত্তিক সংস্থা মেরিয়ন বায়োটেকের তৈরি দুটি কাশির সিরাপ শিশুদের জন্য ব্যবহার করা উচিত হবে না। উজবেকিস্তানে ১৯ শিশুর মৃত্যুর পরে তারা এমনটাই মনে করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মেরিয়ন বায়োটেকের তৈরি দুটি কাশির সিরাপ হল অ্যাম্ব্রনল সিরাপ এবং ডক ওয়ান ম্যাক্স সিরাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, ল্যাবরেটরি পরীক্ষা দেখা দিয়েছে, দুটি ওষুধেই খুব বেশি পরিমাণে ডাইইথিলিন গ্লাইকল এবং ইথিলিন রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করে বলেছে, মেরিয়ন বায়োটেকের তৈরি ওষুধ সাবস্ট্যান্ডার্ড মেডিক্যাল প্রোডাক্টস। যার অর্থ হল এই ওষুধ গুণমান পূরণ করতে ব্যর্থ হয়েছে। সেগুলি নিরাপদ নয়। এই দুই ওষুধের ব্যবহারে শিশুরা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে, কিংবা মৃত্যুও হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, এই অঞ্চলের অন্য দেশে এই দুটি ওষুধের বিক্রির অনুমতি থাকতে পারে। সেইসব দেশগুলিতে যাতে ওষুধ খেয়ে শিশু মৃত্যু না হয়, তার জন্য আগেভাগেই সতর্কতা জারি।
গত ডিসেম্বরের শেষের দিকে উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়, ভারতে তৈরি কাশির ওষুধ খাওয়ার পরে সেখানকার অন্তত ১৮ টি শিশুর মৃত্যু হয়েছে। ২০২২-এর ২২ ডিসেম্বর উজবেকিস্তান সরকারের তরফে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে এব্যাপারে জানানো হয়। প্রকাশিত খবর অনুযায়ী, গত সপ্তাহে উজবেক রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার তরফে ১৯ শিশুর মৃত্যু সম্পর্কিত তদন্ত করতে গিয়ে চারজনকে গ্রেফতার করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে নয়ডার মেরিয়ন বায়োটেক নিয়ে অভিযোগ জানানোর পরে উত্তর প্রদেশ সরকারের তরফে প্রস্তুতকারী সংস্থার ওষুধ তৈরির লাইসেন্স বাজেয়াপ্ত করে কাজ বন্ধ ককে দিয়েছে। পর্যাপ্ত নথি না পেলে, নিষেধাজ্ঞা বলমত থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্তৃপক্ষের তরফে।
এর আগে অবশ্য ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ার বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। তবে সেই সময় ওষুধ প্রস্তুতকারক সংস্থার তরফে যেমন কোনও ভুলের কথা অস্বীকার করা হয়েছিল, ঠিক তেমন ভারত সরকারের তরফে পরীক্ষার নমুনায় খারাপ কিছু পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications