বাজেয়াপ্ত ভারতের ১২ হাজার কোটির সম্পত্তি, কেয়ার্ন এনার্জির আইনি পদক্ষেপে তোলপাড় গোটা বিশ্ব

বাজেয়াপ্ত ভারতের ১২ হাজার কোটির সম্পত্তি, কেয়ার্ন এনার্জির আইনি পদক্ষেপে তোলপাড় গোটা বিশ্ব

রাফাল দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তদন্তে সায় দিয়েছে ভারত সরকার। যার জেরে রীতিমতো চাপে পড়েছে কেন্দ্র। অন্যদিকে এবার তেল বাবদ বকেয়া কর না মেটানোয় ফ্রান্সে ভারত সরকারের ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্রিটিশ তেল সংস্থা কেয়ার্ন এনার্জি। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।

বাজেয়াপ্ত ভারতের ১২ হাজার কোটির সম্পত্তি, কেয়ার্ন এনার্জির আইনি পদক্ষেপে তোলপাড় গোটা বিশ্ব

প্রসঙ্গত উল্লেখ্য, কেয়ার্ন এনার্জির বকেয়া কর মেটাতে গত বছরের ডিসেম্বরে ভারত সরকারকে নির্দেশ দিয়েছিল নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল। কিন্তু তারপরেও সরকারের তরফে বিশেষ উচ্চবাচ্য না করায় বিদেশে থাকা ভারতের সম্পত্তি বিক্রির হুঁশিয়ারি দেয় কেয়ার্ন। এমনকী সম্পত্তি বাজেয়াপ্ত করতে কিছু সম্পত্তিও চিহ্নিত করার কাজ শুরু করে দেওয়া হয় বলে জানা যায়।

এদিকে এই কাজের কথা জানতে নড়েচড়ে বসে নয়া দিল্লিও। সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার কোনও নোটিস দেওয়া হয়নি বলে দাবি করেছে দিল্লি। এমনকি এই বিষয়ে ফ্রান্সের আদালতের তরফে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এমনকী ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর চাউর হতেই পাল্টা বিবৃতিও দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে। এদিকে গত ১১ জুন ফ্রান্সের আদালতও কেয়ার্ন এনার্জি-কে ভারতের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।

তবে টানাপোড়েন চলছিল দীর্ঘদিন থেকেই। নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালের রায়ের মান্যতা চেয়ে এর আগে আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস এবং আরও তিনটি দেশে মামলা করে কেয়ার্ন। কিন্তু তারপরেও ভারতে বকেয়া টাকা মেচাতে ব্যর্থ হওয়ায় তারা সম্পত্তি বাজেয়াপ্তের রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছে বলে জানায় কেয়ার্ন। সূত্রের খবর, আন্তর্জাতিক আদালতের নির্দেশেই বর্তমানে ভারত সরকারের কাছে ১৭০ কোটি মার্কিন ডলার( ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৬০০ কেটি টাকা) কর বকেয়া বাবদ ২০টি ভারতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করেছে প্যারিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+