রাশিয়ার সাহায্য নিয়ে কুড়ানকুলামে বাকী দুই পরমাণু চুল্লি বানাতে ভারত, সই হল চুক্তি
শক্তি উৎপাদনে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাশিয়া। থমকে থাকা কুড়ানকুলামের বাকী দুটি বৈদ্যুতিক চুল্লি তৈরিতে ভারতকে সাহায্য করবে রাশিয়া। এই নিয়ে সাক্ষরিত হল চুক্তি।
শক্তি উৎপাদনে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাশিয়া। থমকে থাকা কুড়ানকুলামের বাকী দুটি বৈদ্যুতিক চুল্লি তৈরিতে ভারতকে সাহায্য করবে রাশিয়া। এই নিয়ে সাক্ষরিত হল চুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিনের বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা হল।
এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিন বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক সহযোগিতা ও কুড়ানকুলামের বাকী দুটি ৫ ও ৬ নম্বর পরমাণু বৈদ্যুতিক চুল্লি তৈরি সহ মোট পাঁচটি চুক্তিতে সাক্ষর করেন। শেষদুটি চুক্তির দিকেই সারা দেশের নজর ছিল।

আলোচনার পর সাংবাদিক সম্মেলনেই দুই দেশের রাষ্ট্রনেতা ভারত-রাশিয়ার বন্ধুত্বের সম্পর্কের কথা বারবার উল্লেখ করেন। এবং কোনও পরিস্থিতিতেই তার অবনতি হবে না বলে কথা দিয়েছেন।
জানা গিয়েছে পরমাণু চুল্লি দুটি তৈরি করবে ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড ও ও রাশিয়ান ফার্ম 'অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট'। রাশিয়ার পরমাণু সংক্রান্ত সংস্থা রোসাটমের অনুসারী সংস্থা এই অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। প্রতিটি চুল্লি ১ হাজার মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।
পরমাণু বিদ্যুত উৎপাদন ক্ষেত্রে ভারত-রাশিয়ার হাত ধরাধরি করে চলা ভারতে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে পরমাণু ক্ষেত্রে উতপাদনশীলতাকে আরও তরান্বিত করবে বলে মনে করা হচ্ছে। অসামরিক পরমাণু উৎপাদনে দুই দেশ আগামিদিনে আরও অনেকদূর এগোবে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।
এছাড়া সন্ত্রাসবাদ প্রশ্নেও যে ভারত-রাশিয়া একই মেরুতে অবস্থান করছে তা এদিন মোদী-পুতিন দুজনেই স্পষ্ট করে দিয়েছেন। বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক ক্ষেত্রে হাত ধরাধরি করে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে ভারত-রাশিয়া, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications