ডেল্টা থেকে ল্যাম্বডা আতঙ্কের মাঝে দৈনিক করোনা গ্রাফে সামান্য স্বস্তি দেশে

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪১,৫০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮৯৫ জন। ফলে গতকালর তুলনায় যেমন করোনার দৈনিক আক্রান্তের সংখ্যাতেও কমতি এসেছে,তেমনই করোনার জেরে মৃতের সংখ্যাতেও ১০০০ এর নিচে রয়েছে অঙ্ক। একনজরে দেখা যাক, ল্যম্বা ও ডেল্টা আতঙ্কের মাঝে দেশের করোনা আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে ঠেকেছে।

ডেল্টা থেকে ল্যাম্বডা আতঙ্কের মাঝে দৈনিক করোনা গ্রাফে সামান্য স্বস্তি দেশে

দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৪,৫৪,১১৮ জনের। মোট সুস্থ হয়েছেন ২,৯৯,৭৫,০৬৪ জন। মোট করোনায় মৃতের সংখ্যা ৪,০৮,০৪০ জন। মোট ভ্যাকসিনেশন হয়েছে ৩৭,৬০,৩২,৫৮৬ জনের। প্রসঙ্গত, করোনার মারণ প্রকোপের মাঝে ডেল্টা ও ল্যাম্বডার জোড়া আক্রমণে দেশে প্রবল হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরফলে মৃতের সংখ্যাও হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে।

গতকালের তুলনায় এদিন ফের নেমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ১০০০ এর নিচে রয়েছে করোনায় মৃতের সংখ্যা। তবে এরপরেও গত কয়েকদিনে ৪০ হাজারের ঘরে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে তারই মাঝে রক্তচক্ষু দেখাচ্ছে জিকা ভাইরাসের উপদ্রব। জিকার প্রাদুর্ভাবে ইতিমধ্যেই বিধ্বস্ত কেরল থেকে কর্ণাটক। তারই মাঝে খানিকটা স্বস্তি দিয়ে এদিন নামল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা।

এদিকে, করোনা টিকা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন করোনা ভ্যারিয়েন্টের ওপর করোনার টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে, হুয়ের তরফে ইঙ্গিত দিয়ে জানানো হয়েছে যে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে কোভ্যাক্সিন পেতে পারে হুয়ের মান্যতা। ফলে পরিস্থিতি তখন একটু হলেও আশাব্যাঞ্জক হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, করোনার জেরে দেশে ভ্যাকসিনেশনের গতি দ্রুত করতে শুরু হয়ে গিয়েছে তৎপরতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+