১০২ দিন পর ভারতের দৈনিক করোনা গ্রাফে প্রবল পতন, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা হাজারের নিচে
করোনার জেরে দ্বিতীয় স্রোতের প্রবল ভয়াবহ দিন কাটিয়ে, ১০২ দিন পর ভারতে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। একদিনে নেমেছে মৃতের সংখ্যাও। এদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। যা কার্যত বহু দিন বাদে নিম্নমুখী আক্রান্তের গ্রাফকে তুলে ধরল। দ্বিতীয় স্রোতের জেরে যেখানে আক্রান্তের সংখ্যা ৪ লাখের গণ্ডি পার করেছে একদিনে, সেখানে বহুদিন পর দৈনিক আক্রান্ত নামল ৪০ হাজারের নিচে।

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত
দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭,৫৬৬ জন। ১০২ দিন পর ৪০ হাজারের নিচে নামল এই দৈনিক করোনা গ্রাফ। সোমবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ হাজারের বেশি। সেকান থেকে অক লাাফে মঙ্গলবার ৪০ হাজারের থেকে নেমে গেল আক্রান্তের সংখ্যা।

১০০০ এর নিচে মৃত
করোনার জেরে দেশে ২৪ ঘণ্টায় মৃত ৯০৭ জন। এদিকে, ১ দিনে করোনা কাটিয়ে রোগ জয় করে ফিরেছেন ৫৬ হাজার, ৯৯৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮৬ শতাংশ। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ডেউ বিদায়ের পর থেকে বারবার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে ঘিরে উদ্বেগ দানা বাঁধে। তার মাঝেই দৈনিক আক্রান্তের সংখ্যায় কমতির ঘটনা রীতিমতো তাৎপর্যবাহী।

অ্যাক্টিভ রোগীর সংখ্যায় পতন
এদিকে, অ্যাক্টিভ রোগীর সংখ্যাতেও প্রবল পতন দেখা গিয়েছে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৫ লাখ, ৫২ হাজার, ৬৫৯ এ। এদিকে, পরিসংখ্যান বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ কোটি, ৩ লক্ষ ১৬ হাজার, ৮৯৭ জন।

কয়েকটি পরিসংখ্যান একনজরে
দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার, ৬০১ জন। করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। সোমবার দৈনিক মৃতের সংখ্যা ছিল ৯৭৯ জন। এই সপ্তাহে পর পর ২ দিনেই দেখা যাচ্ছে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা নেমে গিয়েছে ১ হাজারের নিচে।












Click it and Unblock the Notifications