১১৮ দিনে করোনায় সর্বিনিম্ন দৈনিক আক্রান্তের সংখ্যা, তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝেই স্বস্তির বার্তা
coronavirus, india, health, করোনা ভাইরাস, ভারত, স্বাস্থ্য
১১৮ দিনের মধ্যে আজই সবচেয়ে নিচে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। করোনার জেরে দেশে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১,৪৪৩ জন। সুস্থতার সংখ্যা ৯৭.২৮ শতাংশ। এমন পরিস্থিতিতে দেশে করোনা ঘিরে তৃতীয় স্রোতের ভয়াবহ আশঙ্কার মাঝেই এই পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিয়েছে।

গতকালকের পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭,১৫৪ জন। কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। দেশে সুস্থতার হার ছিল ৯৭.২২ শতাংশ। যেখানে বিভিন্ন গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে করোনার তৃতীয় স্রোত রীতিমতো উদ্বেগে রেখেছে মানুষকে, সেখানে এই পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিয়েছে।দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩১ হাজার ৩১৫ জন। এদিকে, আজকের রিপোর্টে সুস্থতার পরিসংখ্যান ৯৭.২৮ শতাংশ বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কোভিড বিধি পালন ঘিরে ক্রমাগত বিশেষজ্ঞরা একাধিক বার্তা দিচ্ছেন। বলা হচ্ছে কোভিডের তৃতীয় স্রোত রুখতে এই পদক্ষেপগুলি জরুরি।
এদিকে হায়দরাবাদের এক গবেষক দাবি করেছেন যে করোনার জেরে আক্রান্তের সংখ্যা যেভাবে ওঠানামা করছে, তাতে ৪ জুলাই থেকে ভারতে করোনার তৃতীয় স্রোতের দাপট শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। এরই মাঝে ডেল্টা ও ল্যাম্বডার মতো করোনা ভ্যারিয়েন্ট নিয়ে রীতিমতো তুঙ্গে রয়েছে জল্পনা। মহারাষ্ট্রে কোভিড গ্রাফ এক্ষেত্রে আরও আতঙ্ক যোগ করেছে। প্রসঙ্গত, করোনার সঙ্গেই কেরলে জিকা ভাইরাসের উপদ্রব শুরু হয়েছে। ফলে সব মিলিয়ে রীতিমতো তুঙ্গে উদ্বেগের আবহ।












Click it and Unblock the Notifications